সর্বশেষ

ওমানে আজ থেকে কার্যকর হয়েছে নতুন আইন

Ministry of LabourWeb Popup (3)

প্রচণ্ড তাপপ্রবাহে কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে আজ ১ জুন থেকে ওমানজুড়ে শুরু হয়েছে ‘মধ্যাহ্ন বিরতি’ কার্যক্রম। শ্রম মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী, জুন, জুলাই ও আগস্ট মাসব্যাপী দুপুর ১২:৩০ থেকে বিকেল ৩:৩০ পর্যন্ত খোলা জায়গায় বা নির্মাণস্থলে কর্মীদের দিয়ে কাজ করানো সম্পূর্ণ নিষিদ্ধ। কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্যবিধির ১৬ অনুচ্ছেদের ২ নম্বর ধারার আলোকে এই নির্দেশনা জারি করা হয়েছে।

শ্রম মন্ত্রণালয়ের একজন মুখপাত্র গণমাধ্যমকে জানিয়েছেন, প্রতিবছর ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সরাসরি রোদে বা ছায়াহীন স্থানে কর্মী নিয়োগ নিষিদ্ধ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর শ্রম আইনের ১১৮ ধারা অনুযায়ী, এই নির্দেশনা লঙ্ঘন করলে ১০০ থেকে ৫০০ ওমানি রিয়াল পর্যন্ত জরিমানা অথবা এক মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

ওই মুখমাত্র জানান, এই নিষেধাজ্ঞা মূলত নির্মাণ সাইট এবং অন্যান্য উন্মুক্ত কর্মক্ষেত্রে কর্মরত শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কারণ এই সময়টিতে ওমানে তাপমাত্রা ব্যাপকভাবে বেড়ে যায়। ফলে কর্মীদের তাপজনিত রোগ, হিট স্ট্রোক বা ক্লান্তিজনিত দুর্ঘটনার ঝুঁকি থাকে।

নির্দেশনার পাশাপাশি মন্ত্রণালয় ‘সেফ সামার’ নামের একটি সচেতনতামূলক প্রচারণাও চালু রেখেছে, যার মাধ্যমে নিয়োগকর্তা এবং কর্মীদের গ্রীষ্মকালীন বিশ্রামের গুরুত্ব ও স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে অবহিত করা হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup