সর্বশেষ

ওমানে জাল টাকার ছড়াছড়ি, ৪ জন গ্রেপ্তার

4 arrested for spreading fake currency in omanCity ads Investment (1)

ওমানে জাল বিদেশি মুদ্রা বিনিময়ের নামে প্রতারণার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। পুলিশ জানায়, প্রতারকরা আকর্ষণীয় বিনিময় হারের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন।

রয়্যাল ওমান পুলিশের অপরাধ তদন্ত ও অনুসন্ধান বিভাগ, আল উস্তা প্রাদেশিক পুলিশ কমান্ডের সহযোগিতায় অভিযান চালিয়ে অভিযুক্তদের মিশরীয় নাগরিকদের আটক করে। পুলিশ জানায়, অভিযুক্তরা বৈধ মুদ্রার বিনিময়ে বিদেশি জাল মুদ্রা দেওয়ার প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের সঙ্গে সাক্ষাৎ করতেন। এরপর সুযোগ বুঝে তাদের কাছে থাকা নগদ অর্থ চুরি করে পালিয়ে যেতেন।

এই ঘটনায় একাধিক ব্যক্তি প্রতারণার শিকার হয়েছেন বলে জানানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

রয়্যাল ওমান পুলিশ জনগণকে এ ধরনের প্রতারণার বিষয়ে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে এবং সন্দেহজনক কর্মকাণ্ড দেখা মাত্র নিকটস্থ থানায় যোগাযোগ করার পরামর্শ দিয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup 19 03