সর্বশেষ

ওমানে সবাইকে সতর্ক থাকার পরামর্শ

ওমানে পূর্বাভাসের আগেই বৃষ্টি শুরুProbashir city Popup 19 03

ওমানের বাসিন্দাদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। এক বিবৃতিতে দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, মঙ্গলবার থেকে ওমানের বেশিরভাগ অঞ্চলে উত্তর-পশ্চিম দিক থেকে প্রবল বাতাস বইতে শুরু করবে, যা আগামী কয়েকদিন পর্যন্ত স্থায়ী হতে পারে।

এসময় মরুভূমি ও উন্মুক্ত অঞ্চলে ধুলোবালির পরিমাণ বেড়ে যাওয়ায় অনুভূত দৃষ্টিসীমা কমে আসতে পারে। আর উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র ঢেউয়ের উচ্চতা বাড়বে ৩ মিটার পর্যন্ত।

সতর্কবার্তায় জানানো হয়, অতিরিক্ত বাতাস, ধুলাবালি এবং বালু ঝড়ের কারণে দৃষ্টিসীমা মারাত্মকভাবে কমে যেতে পারে, এতে গাড়ি চালানোর সময় বাড়তি সতর্ক না থাকলে ঘটতে পারে বড় দুর্ঘটনা। একই সময়ে উত্তাল থাকবে দেশের সব উপকূলীয় এলাকা। সমুদ্রের ঢেউয়ের উচ্চতা বেড়ে ৩ মিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এতে বিঘ্ন ঘটতে পারে নৌযান চলাচলেও। তাই সমুদ্রে থাকা মাছ ধরার নৌকাগুলোকেও বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়।

এদিকে চলতি মৌসুমে প্রথমবারের মত ওমানের তাপমাত্রা ৪৫ ডিগ্রির ঘর ছাড়িয়ে গেছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় সুইকের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সুর ও সোহারের তাপমাত্রা ছিলো যথাক্রমে ৪৫.৬ ও ৪৫.৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া ফাহুদ, ইব্রি, সিবসহ আরও কয়েকটি অঞ্চলে তাপমাত্রার পারদ ছাড়িয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াস।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03