সর্বশেষ

ওমানে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

এবারের ঈদের চাঁদ কোন দেশে কবে দেখা যাবেProbashircityWebPopupUpdate

পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে ওমান। জ্যোতির্বিদ্যার হিসাব অনুযায়ী, এই বছর ওমানে ঈদুল আযহার প্রথম দিন ৬ জুন শুক্রবার পালিত হবে বলে জানিয়েছেন মহাকাশ বিজ্ঞান বিশেষজ্ঞ ডক্টর সুবাইহ বিন রহমান আল সাদি। গণমাধ্যমের সাথে আলাপকালে সাদি বলেন, আগামী ২৭ মে ওমানসহ বিভিন্ন আরব ও ইসলামী দেশে সন্ধ্যার পরে চাঁদ দেখা যাবে বলে আশা করা হচ্ছে।

এই হিসাবের উপর ভিত্তি করে, আগামী ৫ জুন, বৃহস্পতিবার আরাফার দিন এবং ৬ জুন শুক্রবার থেকে ঈদুল আযহা শুরু হবে। প্রাথমিক তথ্য অনুযায়ী বাংলাদেশে কুরবানির ঈদ হতে পারে ৭ জুন। তবে ঈদের তারিখের চূড়ান্ত ঘোষণা দেবে কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটি।

এর আগে, সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা সোসাইটি জানিয়েছে, আগামী ২৭ মে সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যাবে। আর সে হিসেবে সেদেশে ঈদুল আজহা উদযাপিত হবে ৬ জুন শুক্রবার।

আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেন, আরব আমিরাতে স্থানীয় সময় ২৭ মে সকাল ৭টা ২ মিনিটে চাঁদ দেখা যাবে এবং সূর্যাস্তের প্রায় ৩৮ মিনিট পর পর্যন্ত চাঁদটি আকাশে দৃশ্যমান থাকবে। তবে ওমানসহ আরব দেশগুলোতে যদি ২৭ মে সন্ধ্যায় জিলহজের চাঁদ না দেখা যায় তাহলে জিলহজ মাসের শুরু ২৯ মে, এর ফলে ঈদুল আযহা শুক্রবারের পরিবর্তে ৭ জুন শনিবারে উদযাপিত হবে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate