সর্বশেষ

ওমানের তাপমাত্রা ছাড়ালো ৪০ ডিগ্রি

ওমানের তাপমাত্রা ছাড়ালো ৪০ ডিগ্রিProbashir city Popup 19 03

গ্রীষ্মের শুরুতেই তাপমাত্রা বেশ ঊর্ধ্বমুখী ওমানে। মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে ওমানের বিভিন্ন স্থানে বয়ে গেছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। তাপপ্রবাহ এখনো চলছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী দিনগুলোতেও দেশের বিভিন্ন অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি উষ্ণ আবহাওয়া বিরাজ করতে পারে। কোথাও কোথাও প্রচণ্ড তাপপ্রবাহেরও আশঙ্কা আছে।

গত ২৪ ঘণ্টায় ওমানের একাধিক শহরে তাপের পারদ পৌঁছেছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। সিভিল অ্যাভিয়েশন অথরিটির প্রতিবেদন অনুযায়ী, শনিবার সুরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস। এর কাছাকাছি তাপমাত্রা রেকর্ড হয়েছে কালহাত ও বাউশারে, উভয় জায়াগায় তাপমাত্রা ছিল ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার দিক থেকে তালিকার পরবর্তী স্থানে রয়েছে আল আওয়াবি ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস, সামাইলে ৩৯.৬ ও ৩৯ ডিগ্রি নিয়ে বুরাইমি।

অন্যান্য শহরের মধ্যে আল মাজিউনাতে তাপমাত্রা ছিলো ৩৮.৮ ডিগ্রি, জালান বানি বু হাসানে ৩৮.৭ ডিগ্রি, মাহাদায় ৩৮.৫ ডিগ্রি এবং ফাহুদে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮.৪ ডিগ্রি সেলসিয়াস।

ওমানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, সামনের কিছুদিন তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়তেই থাকবে। এসময়ে তাপজনিত রোগের প্রকোপ থেকে বাঁচতে নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03