সর্বশেষ

ওমানে রমজানের জন্য বিশেষ আইন, অমান্য করলে ৩ মাস পর্যন্ত জেল

Oman 2108240308City ads Investment (1)

ওমানে রমজানের রোজার সময় প্রকাশ্য স্থানে খাওয়া বা পান করার দায়ে ওমানি পেনাল কোড বা দণ্ডবিধি অনুসারে তিন মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে। রমজানের শেষ পর্যন্ত এই আইন কার্যকর থাকবে। সাধারণত আরব দেশগুলোর মত ওমানও প্রকাশ্যে রোজা ভঙ্গ করা একটি গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করে।

বিষয়টি নিয়ে ওমানের আইনজীবী সালাহ খলিফা আল-মাকবালি অ্যারাবিয়ান ডেইলিকে বলেছেন, রমজানের রোজার সময় জনসমক্ষে খাবার বা পানীয় গ্রহণকারী ব্যক্তিদের সর্বনিম্ন ১০ দিন থেকে সর্বোচ্চ তিন মাস পর্যন্ত জেলের শাস্তি হতে পারে। তিনি জানান, ওমানি পেনাল কোডের ২৭৭ ধারা অনুসারে, রমজানের রোজার সময় ১৫ বছরের বেশি বয়সী মুসলিম এবং অমুসলিম উভয়েরই প্রকাশ্য স্থানে খাওয়া-দাওয়া নিষিদ্ধ। এই নিয়ম ধর্মীয় বিশ্বাস নির্বিশেষে ওমানের সকল নাগরিক ও প্রবাসী বাসিন্দা এমনকি ভ্রমণকারীদের জন্য প্রযোজ্য।

আল-মাকবালি জোর দিয়ে বলেন, ইসলামিক জীবনধারার অধীনে প্রকাশ্যে রোজা ভঙ্গ করা একটি গুরুতর অপরাধ। তিনি আরও বলেন যে ওমানের মৌলিক আইন, বিশেষ করে অনুচ্ছেদ ২ ইসলামকে রাষ্ট্রধর্ম এবং ইসলামী আইনকে আইন প্রণয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করে থাকে। এজন্য দেশটিতে প্রকাশ্যে রোজা ভঙ্গ করাকে ইসলামের ফরজ বিধান এবং আইনের অবমাননা হিসেবে দেখা হয়।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup