সর্বশেষ

ওমানে গভীর রাতে অভিযান, একাধিক প্রবাসী গ্রেপ্তার

ওমানে বিশেষ পরিদর্শন ইউনিট গঠন: অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর নজরদারি Probashir city Popup 19 03

অবৈধ প্রবাসীদের ধরতে ওমানের বারকা বাজারে অভিযান চালিয়েছে প্রশাসন। এসময় নথিপত্রবিহীন অন্তত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। চলমান কর্মসূচীর ধারাবাহিকতায় মঙ্গলবার মধ্যরাতে বারকায় এই অভিযান চালায় শ্রম মন্ত্রণালয়ের নেতৃত্বাধীন যৌথ পরিদর্শন টিম।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অভিযান চলাকালীন ঘটনাস্থলে এক ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিলো।

ওমানে অবৈধভাবে কাজ করা প্রবাসীদের রুখতে চলমান অভিযান আরও জোরদার করতে চায় দেশটির শ্রম মন্ত্রণালয়। এ লক্ষ্যে ইতোমধ্যে সিকিউরিটি এন্ড সেফটি সার্ভিসেস কর্পোরেশনকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। জানুয়ারির ৫ তারিখ থেকেই সেই নির্দেশনা মেনে কাজ করছে ইনস্পেকশন টিম।

অবৈধদের গ্রেপ্তার, সংরক্ষিত পেশায় প্রবাসীদের কাজ করা ঠেকানো, শ্রম আইন লঙ্ঘন প্রতিরোধ এবং ওমানি নাগরিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এই পদক্ষেপের উদ্দেশ্য।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03