সর্বশেষ

কুয়েতে সংঘাতের ভিডিও ছড়ানোর অভিযোগে কয়েকজন গ্রেপ্তার

Image 271036Probashir city Popup 19 03

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থা ও অস্থিরতার সুযোগ নিয়ে কুয়েতে অনুমতি ছাড়া ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির অপরাধ দমন বিভাগ বা সিআইডি এই অভিযান পরিচালনা করে। আরব টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতির বরাতে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজন চলমান বিভিন্ন স্পর্শকাতর ঘটনার ভিডিও ধারণ করে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই তা অনলাইনে ছড়িয়ে দেন। এসব ভিডিওর কারণে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও ভীতি ছড়িয়ে পড়ে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভুল বার্তা যায়। এ ছাড়া ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করে নিষিদ্ধ বা সন্ত্রাসী সংগঠনের প্রতি সহানুভূতি প্রকাশ করে পোস্ট দেওয়ার অভিযোগে আরও কয়েকজনকে আটক করা হয়েছে।

মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি আরও জোরদার করা হয়েছে। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা ক্ষুণ্ন করার যেকোনো চেষ্টা কঠোর হাতে দমন করা হবে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

নাগরিক ও প্রবাসীদের উদ্দেশে মন্ত্রণালয় বিশেষ নির্দেশনা দিয়েছে। বলা হয়েছে, যেকোনো তথ্যের জন্য কেবল সরকারি ও নির্ভরযোগ্য সূত্রের ওপর আস্থা রাখতে হবে। যাচাই-বাছাই ছাড়া কোনো ভিডিও বা তথ্য শেয়ার করা যাবে না। একই সঙ্গে চলমান নিরাপত্তা অভিযান বা কর্তব্যরত নিরাপত্তা সদস্যদের ভিডিও ধারণ করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে। অন্যথায় কঠোর আইনগত শাস্তির মুখে পড়তে হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03