সর্বশেষ

প্রবাসীরা সহযোগিতা করলে কুয়েতে হবে ‘বাংলাদেশি হাসপাতাল’

Bangladesh versus kuwait flags background 2239 2159Probashir city Popup 19 03

প্রবাসীদের সহায়তায় কুয়েত ও নোয়াখালীতে একটি সেবামূলক হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন ডা. এ বি এম হারুন। তিনি বলেন, কুয়েতে অধিকাংশ প্রবাসী নিম্ন আয়ের শ্রমিক। তাদের আয়ের তুলনায় চিকিৎসা ব্যয় অনেক বেশি, পাশাপাশি ভাষাগত সমস্যার কারণে নানা ভোগান্তিতেও পড়তে হয়। তাই প্রবাসীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সবাই মিলে ভালো কিছু করা সম্ভব।

Probash 20250919170021

বুধবার (১৭ সেপ্টেম্বর) সংযোগ নোফেল কুয়েত শাখার উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি আব্দুল হাই ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি ডা. এ বি এম হারুন।

সংগঠনের সাধারণ সম্পাদক নাছের উদ্দিন খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েতের সভাপতি লুৎফুর রহমান মুখাই আলী, মো. আকবর হোসেন, ব্যাংকার মাইনুদ্দিন, বাহার উদ্দিন, শফিকুর রহমান, লিটন মিয়া, ফরিদ উদ্দিন ও হোসেন মোহাম্মদ আজিজ।

এ ছাড়াও আলোচনায় অংশ নেন মোহাম্মদ হানিফ, জাহাঙ্গীর হোসেন, মাহবুব আলম ভূঁইয়া, বাবুল দাস, মনির হোসেন বাবু, রিপন, নুরুদ্দিন, আবুল বাশার এবং কামাল হোসেন। বক্তারা প্রবাসীদের স্বাস্থ্যসেবায় একটি হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগকে সময়োপযোগী বলে অভিহিত করেন।

উল্লেখ্য, কুয়েত চেম্বার অব কমার্সের আমন্ত্রণে গত সোমবার (১৫ সেপ্টেম্বর) ডা. এ বি এম হারুন নয় সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে কুয়েতে আসেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03