সর্বশেষ

বাহরাইনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু

Baha0014 20260314Probashir city Popup 19 03

বাহরাইনের জিদাফস এলাকার সেহলা হাইওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সুন্দর মিয়া (৩৮) নামের এক বাংলাদেশি প্রবাসীসহ দুজন পথচারী নিহত হয়েছেন। গতকাল শনিবার (১৪ মার্চ) ভোরে দ্রুতগতির দুটি প্রাইভেট কারের সংঘর্ষের জেরে প্রাণহানির এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, গতকাল ভোরে সেহলা হাইওয়েতে দুটি দ্রুতগতির প্রাইভেট কারের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। এই সংঘর্ষের পর একটি গাড়ি পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাস্তার পাশে থাকা পথচারীদের ওপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই ওই দুই পথচারীর মৃত্যু হয়। নিহত অপর পথচারীর পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

নিহত বাংলাদেশি প্রবাসী সুন্দর মিয়ার গ্রামের বাড়ি সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার–সংলগ্ন কাড়ারপার গ্রামে। পরিবারের সচ্ছলতা ও জীবিকার তাগিদে তিনি দীর্ঘদিন ধরে বাহরাইনে অবস্থান করছিলেন। তাঁর এই আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাহরাইনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মাহফুজুর রহমান। তিনি এ ঘটনায় গভীর শোক প্রকাশ করার পাশাপাশি নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে দূতাবাসের পক্ষ থেকে নিহতের পরিবারকে পরবর্তী সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03