সর্বশেষ

আমিরাতে ডেলিভারির ফাঁকে কুরআন তিলাওয়াত করে প্রশংসায় ভাসছেন প্রবাসী

Uganda viral delivery boy reciting quran 6ac20e3137967Web Popup (3)

সংযুক্ত আরব আমিরাতে কাজের ফাঁকে মোটরসাইকেলের পাশে বসে গভীর মনোযোগে পবিত্র কোরআন তিলাওয়াতের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশংসায় ভাসছেন উগান্ডার এক তরুণ। মনসুর কাতাবালওয়া নামের ওই প্রবাসী যুবক জনপ্রিয় রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম ‘তালাবাত’–এর একজন ডেলিভারি রাইডার হিসেবে কাজ করেন। নেটিজেনদের কাছে তাঁর এই ভিডিওটি নিছক কৌতূহল বা প্রশংসার বিষয় হলেও মনসুরের কাছে এটি পরিবার ছেড়ে প্রবাসজীবনের কঠিন বাস্তবতায় নিজের ঈমান ও প্রয়াত স্বজনদের স্মৃতি আঁকড়ে রাখার এক আত্মিক প্রশান্তির জায়গা।

স্ত্রী ও দুই সন্তানের মুখে হাসি ফোটাতে এবং তাদের একটি সুন্দর ভবিষ্যতের আশায় বছর দুয়েক আগে উগান্ডা থেকে আরব আমিরাতে পাড়ি জমান মনসুর। গত পাঁচ মাস ধরে তিনি এই ডেলিভারির কাজ করছেন। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, অর্ডারের অপেক্ষায় থাকার অবসরে বাইকটি একপাশে দাঁড় করিয়ে হাতে কোরআন শরিফ নিয়ে পরম তৃপ্তিতে পাঠ করছেন তিনি। তবে মনসুর জানান, ভিডিওটি ভাইরাল হওয়ার অনেক আগে থেকেই এটি তাঁর দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। এর পেছনে লুকিয়ে আছে তাঁর জীবনের এক চরম বিষাদময় অধ্যায়। মাত্র তিন বছর আগে খুব অল্প সময়ের ব্যবধানে বাবা-মা ও এক ভাইকে হারান তিনি। প্রিয়জনদের হারানোর সেই শোক তাঁকে ইসলামের অনুশাসনের আরও কাছে টেনে নেয় এবং ওই সময়েই তিনি সম্পূর্ণ কোরআন হিফজ বা মুখস্থ করেন।

ডেলিভারির কাজে দিনের বেশির ভাগ সময় মনসুরকে রাস্তায় কাটাতে হয়। মুখস্থ করা কোরআন যেন ভুলে না যান, সে জন্য বাইক চালানোর সময় তিনি মোবাইলে তিলাওয়াত শোনেন। আর রাইডের মাঝে যখনই সামান্য অবসর পান, সঙ্গে রাখা কোরআন খুলে তিলাওয়াত করতে বসে যান। মনসুরের ভাষ্য, ‘কাজের বিরতিতে কোরআন পড়লে তা আমাকে গভীরভাবে মনোযোগী হতে সাহায্য করে এবং মানসিকভাবে আল্লাহর কাছাকাছি থাকার অনুভূতি দেয়।’ মূলত প্রয়াত মা-বাবার আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস কামনার পবিত্র উদ্দেশ্যেই তিনি অবসরে নিয়মিত এই কোরআন তিলাওয়াত ও চর্চা করে থাকেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup