সর্বশেষ

আমিরাতে গাড়ি নিয়ে রেস্তোরাঁয় ঢুকে পড়লেন চালক

Axi crashes into Sharjah restaurant after driver confuses pedalsCity ads Investment (1)

আমিরাতের শারজায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এতে দেখা যাচ্ছে, শারজার আল নাব্বা এলাকার একটি পাকিস্তানি রেস্তোরাঁয় গ্রাহকরা বসে সময় কাটাচ্ছিলেন। হঠাৎ কোনো কিছু বুঝে ওঠার আগেই একটি ট্যাক্সি ঝড়ের গতিতে কাঁচের বিশাল দরজা ও দেয়াল গুঁড়িয়ে সরাসরি রেস্তোরাঁর ভেতরে ঢুকে পড়ে। মুহূর্তের মধ্যে পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় এবং ট্যাক্সির সামনের অংশটি দুমড়ে-মুচড়ে যায়।

বুধবার রাত সাড়ে আটটার দিকে ঘটে যাওয়া এই আকস্মিক ঘটনায় রেস্তোরাঁটির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও অলৌকিকভাবে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রেস্তোরাঁটির জেনারেল ম্যানেজার ফজল রহমান আব্বাসি জানিয়েছেন, ঘটনার সময় ভেতরে বেশ কয়েকজন গ্রাহক খাবার খাচ্ছিলেন। একটি সরু রাস্তায় অবস্থানকালে ট্যাক্সিটির পেছনে থাকা অন্য একটি গাড়ি ক্রমাগত হর্ন বাজাতে থাকলে চালক আতঙ্কিত হয়ে পড়েন। এই অবস্থায় তিনি ব্রেক চাপার বদলে ভুলবশত গাড়ির অ্যাক্সিলারেটরে সজোরে চাপ দিলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাক্সিটি সরাসরি রেস্তোরাঁটির কাঁচের দেয়াল ও দরজা গুঁড়িয়ে ভেতরে ঢুকে পড়ে।

ভিডিওতে দেখা যায়, সংঘর্ষের সাথে সাথেই ট্যাক্সির এয়ারব্যাগ খুলে যাওয়ায় চালক প্রাণে বেঁচে যান এবং ভেতরে থাকা গ্রাহকরাও সুরক্ষিত থাকেন।

দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত সেখানে পৌঁছায় শারজা পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে উদ্ধার তৎপরতা শুরু করে। রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের এই ক্ষয়ক্ষতির বিষয়টি বিমার আওতাভুক্ত রয়েছে এবং খুব দ্রুতই তারা ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup