সর্বশেষ

আমিরাত প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা

Untitled design 3 f8a9123af12ae4280b3f17330b57be1dWeb Popup (3)

সংযুক্ত আরব আমিরাতে সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে স্থানীয় নিরাপত্তা আইন কঠোর করায় সে দেশে বসবাসরত বাংলাদেশিদের সতর্ক করে বিশেষ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ দূতাবাস। একটি ছোট ভুলের কারণে জেল, বড় অঙ্কের জরিমানা কিংবা আজীবনের জন্য দেশছাড়া হওয়ার ঝুঁকি এড়াতে প্রবাসীদের স্থানীয় আইন ও বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

যেসব নির্দেশনা মানতে হবে—

১. সংযুক্ত আরব আমিরাতের কোনো সামরিক স্থাপনা, সরকারি গুরুত্বপূর্ণ ভবন, ড্রোন বা মিসাইল ইন্টারসেপশন অথবা তার কোনো ধ্বংসাবশেষ, এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ছবি বা ভিডিও তুলবেন না, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন না।

২. একইভাবে, উপর্যুক্ত বিষয়ে অন্য কারো তোলা ছবি বা ভিডিও, রিলস সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন না।

৩. গুজব ছড়াবেন না এবং যাচাই-বাছাইবিহীন কোনো খবর শেয়ার করবেন না।

আমিরাতের সাইবার ক্রাইম আইন ও অন্যান্য বিদ্যমান আইন অনুযায়ী, এই ধরণের কর্মকাণ্ডে বিশাল অংকের অর্থের জরিমানা এবং জেল বা অন্যান্য শাস্তি হতে পারে। এছাড়া প্রবাসীদের জন্য রয়েছে স্থায়ী বহিষ্কার বা ডিপোর্টেশনের ঝুঁকি।

করণীয়—

১. শুধুমাত্র আমিরাতের অফিসিয়াল সূত্র থেকে খবর নিন।

২. কোনো সন্দেহজনক বস্তু দেখলে পুলিশকে (৯৯৯) জানান। নিজে স্পর্শ করা, ছবি তোলা বা ভিডিও করা থেকে বিরত থাকুন।

৩. সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার একটি শেয়ার যেন দেশের বা নিজের অথবা আপনার পরিবারের বিপদ ডেকে না আনে সেই বিষয়ে সচেতন থাকুন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup