Long Popup (2)
সর্বশেষ

বাংলাদেশিসহ ৬ প্রবাসী জিতলেন ১০২ কোটির বেশি টাকা

6 expatriates, including Bangladeshis, win over Tk 102 croreProbashircityWebPopupUpdate

আবুধাবির জনপ্রিয় বিগ টিকিট লাইভ ড্রতে এক রাতেই বদলে গেছে ছয় প্রবাসীর ভাগ্য। মূল পুরস্কারসহ মোট ১০২ কোটিরও বেশি টাকার পুরস্কার জিতেছেন ফিলিপাইন, ভারত ও বাংলাদেশের প্রবাসীরা। শনিবার (৩ জানুয়ারি) অনুষ্ঠিত ড্রতে সর্বোচ্চ ৩০ মিলিয়ন ইউএই দিরহাম জিতে নেন দুবাইয়ে বসবাসরত ফিলিপাইনের প্রবাসী আন্না লি গায়োঙ্গান।

খালিজ টাইমসের খবরে জানানো হয়, বিজয়ী আন্না লি গায়োঙ্গানের টিকিট নম্বর ছিল ০৭৪০৯০। বাংলাদেশি মুদ্রায় এই পুরস্কারের পরিমাণ প্রায় ৯৬ কোটি টাকা। প্রবাসজীবনে দীর্ঘদিন সংগ্রামের পর এই জয়কে তার জীবনের এক বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

এছাড়া সান্ত্বনা পুরস্কার হিসেবে আরও পাঁচজন প্রবাসী প্রত্যেকে ৫০ হাজার ইউএই দিরহাম করে জিতেছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা। বিজয়ীদের মধ্যে চারজন ভারতীয় এবং একজন বাংলাদেশি। বাংলাদেশি বিজয়ী হলেন মোহাম্মদ আবদুল ফজল, যার টিকিট নম্বর ০৫৬৯৩০।

ভারতীয় বিজয়ীরা হলেন সনি থম্পসন, রেসা শাহ, রেক্সি আব্রাহাম চাকো এবং সাজু সুব্রামানিয়ান। তারা সবাই সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী। লাইভ ড্র অনুষ্ঠানে বিজয়ী টিকিট নির্বাচন করেন সৌদি আরবে বসবাসরত রাজন পিভি, যিনি এর আগের মাসে ২৫ মিলিয়ন দিরহাম জিতেছিলেন।

এই ড্র আবারও প্রমাণ করল, প্রবাস জীবনের কষ্ট ও সংগ্রামের মাঝেও ভাগ্য এক মুহূর্তে বদলে যেতে পারে—একটি টিকিটই খুলে দিতে পারে কোটি টাকার দুয়ার।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate