সর্বশেষ

নতুন বছর থেকে আমিরাতে জুমার নামাজের নতুন সময় ঘোষণা

Image 24893ProbashircityWebPopupUpdate

সংযুক্ত আরব আমিরাতের ইসলামিক বিষয়ক কর্তৃপক্ষ—জেনারেল অথরিটি ফর ইসলামিক অ্যাফেয়ার্স, আওকাফ অ্যান্ড জাকাত—দেশব্যাপী জুমার নামাজের নতুন সময়সূচি ঘোষণা করেছে। কর্তৃপক্ষ জানায়, ২০২৬ সালের ২ জানুয়ারি থেকে জুমার জামাত অনুষ্ঠিত হবে দুপুর ১২টা ৪৫ মিনিটে। পূর্বের সময়সূচি বিবেচনায় এনে ইবাদত ও কর্মজীবনের মধ্যে সুষমতা বজায় রাখার লক্ষ্যেই এই পরিবর্তন আনা হয়েছে।

ঘোষণায় মুসল্লিদের নতুন সময় মেনে যথাসময়ে মসজিদে উপস্থিত হওয়ার অনুরোধ জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, সপ্তাহের সরকারি কার্যদিবস সোমবার থেকে বৃহস্পতিবার হওয়ায় শুক্রবারের ধর্মীয় আচার যেন আরও সংগঠিত ও স্বাচ্ছন্দ্যময়ভাবে সম্পন্ন হয়, সেজন্য সময় পুনর্নির্ধারণ করা হয়েছে।

এদিকে সরকারী কর্ম-সপ্তাহের পরিবর্তনের কারণে ২০২২ সালে জুমার নামাজের সময় দুপুর ১টা ১৫ মিনিট নির্ধারণ করা হয়েছিল। নতুন সূচির ফলে আগের তুলনায় ৩০ মিনিটেরও বেশি আগে জুমার জামাত অনুষ্ঠিত হবে।

ইসলামিক কর্তৃপক্ষ জানিয়েছে, মুসল্লিদের সুবিধা, মসজিদের পরিচালনা, জুমার দিনে শহর ও পরিবহন ব্যবস্থার চাপ—সবকিছু বিবেচনা করেই এই সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। নতুন ব্যবস্থা কার্যকর হলে ধর্মীয় পালন যেন আরও সুশৃঙ্খল ও নির্বিঘ্ন হয়, সে লক্ষ্যেই তাদের পরিকল্পনা।

সূত্র: গালফ নিউজ

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate