সর্বশেষ

আমিরাতে বাংলাদেশি প্রবাসী আলীর ভাগ্য খুললো

Bangladeshi expatriate ali's fortune opens in abu dhabiProbashircityWebPopupUpdate

সংযুক্ত আরব আমিরাতে কর্মরত এক বাংলাদেশি প্রবাসীর জীবনে এসেছে আনন্দের মুহূর্ত। আবুধাবিভিত্তিক জনপ্রিয় লটারি বিগ টিকিটের সিরিজ ২৭৯-এর সাপ্তাহিক ড্রতে ৫০ হাজার দিরহাম জিতে নিয়েছেন ৩৫ বছর বয়সী আলী হুসাইন মোসন আলী। প্রায় দুই দশক ধরে আমিরাতে পরিশ্রমী শ্রমিক হিসেবে কর্মরত আলী এই পুরস্কার জিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

আলী জানান, তিনি গত ১২ বছর ধরে নিয়মিতভাবে বিগ টিকিট কিনে আসছেন। এবারও ৩১ জন বন্ধুর সঙ্গে মিলে যৌথভাবে টিকিট কিনেছিলেন। ভাগ্য এবার তাদেরই সহায় হয়েছে। পুরস্কার হিসেবে পাওয়া অর্থ তারা সবাই সমানভাবে ভাগ করে নিয়েছেন।

জয়ের খবর পাওয়ার পর আলী গালফ নিউজকে বলেন, “এই পুরস্কার হয়তো খুব বড় নয়, তবে আমার পরিবার, বন্ধু ও তাদের পরিবারের জন্য এটি আনন্দ উদযাপনের এক বিশেষ মুহূর্ত।” তিনি আরও জানান, পুরস্কারের খবর জানার পর শুধু তার আবুধাবির সহকর্মীরাই নয়, দেশে থাকা পরিবারের সদস্যরাও আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছেন।

বিগ টিকিট কর্তৃপক্ষের ফোন পেয়ে আলী প্রথমে বিশ্বাসই করতে পারেননি। পরে নিশ্চিত হওয়ার পর তিনি বলেন, “এটি আমার পরিশ্রমী জীবনের এক আশীর্বাদ।” তিনি আশা প্রকাশ করেন, এই সৌভাগ্য ভবিষ্যতেও তাদের সঙ্গী হবে।

আলীর গ্রুপ জানিয়েছে, তারা পুরস্কারের অর্থের একটি অংশ ভবিষ্যতের বিগ টিকিট ড্রতে পুনঃবিনিয়োগ করবেন। আলী বলেন, “আমরা সবাই খুব উৎসাহিত। নগদ পুরস্কার ভাগ করে নিয়ে আরও বিগ টিকিট কিনব। হয়তো একদিন বড় পুরস্কারও আমাদের ঝুলিতে আসবে।”

https://www.youtube.com/watch?v=dJj300g_WqU
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate