সর্বশেষ

বিশেষ ভিসাধারীদের জন্য নতুন সিদ্ধান্ত নিলো আমিরাত

বিশেষ ভিসাধারীদের জন্য নতুন সিদ্ধান্ত নিলো আমিরাত

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বিদেশে অবস্থানরত গোল্ডেন ভিসাধারীদের জন্য বিশেষ কনস্যুলার সেবা চালুর ঘোষণা দিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মঙ্গলবার (১৪ অক্টোবর) প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন এই সেবার মাধ্যমে প্রবাসীরা জরুরি পরিস্থিতি বা বিপর্যয়ের সময় সরকারি সহায়তা পাবেন। সেবার আওতায় বিদেশে গোল্ডেন ভিসাধারীর মৃত্যু ঘটলে তার মরদেহ দেশে ফেরানো ও দাফনের ব্যবস্থাও করা হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশে থাকা গোল্ডেন ভিসাধারীদের জন্য ২৪ ঘণ্টা চলবে একটি বিশেষ হটলাইন—‘প্লাস৯৭১২৪৯৩১১৩৩’। এই হটলাইনের মাধ্যমে প্রবাসীরা সরাসরি মন্ত্রণালয়ের কল সেন্টারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। জরুরি অবস্থায় তাদের উদ্ধার, চিকিৎসা এবং সহায়তা কার্যক্রমের জন্য এই হটলাইন কার্যকর ভূমিকা রাখবে।

1760447722 4dd034382fb9d86eaa3f57f8d7caae8e

বিবৃতিতে আরও বলা হয়েছে, বিদেশে গোল্ডেন ভিসাধারীর মৃত্যু হলে পরিবারের সদস্যরা সহজে আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারবেন এবং মানসিক সহায়তা পাবেন। এছাড়া, যদি কোনো প্রবাসীর পাসপোর্ট হারিয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয়, তবে এই সেবার মাধ্যমে ‘ইলেকট্রনিক রিটার্ন ডকুমেন্ট’ প্রদান করা হবে, যা ব্যবহার করে সহজে ইউএই-তে ফিরে আসা সম্ভব।

২০১৯ সালে চালু হওয়া ইউএই’র গোল্ডেন ভিসা দীর্ঘমেয়াদি আবাসিক ভিসা। এটি বিনিয়োগকারী, রিয়েল এস্টেট ব্যবসায়ী, উদ্যোক্তা, মেধাবী শিক্ষার্থী, স্বাস্থ্য ও বিজ্ঞান খাতের বিশেষজ্ঞসহ বিভিন্ন শ্রেণির মানুষের জন্য উন্মুক্ত। ভিসার আওতায় নাগরিকরা স্পনসর বা নিয়োগকর্তা ছাড়াই দেশটিতে বসবাস, কাজ ও পড়াশোনা করতে পারেন।

সম্প্রতি দুবাই বিশেষ করে গেমার, কনটেন্ট ক্রিয়েটর (ইনফ্লুয়েন্সার) এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য গোল্ডেন ভিসা দিচ্ছে। একই সঙ্গে রাস আল খাইমাহ এই সুবিধা দেবে অসাধারণ শিক্ষক শ্রেণির নাগরিকদের, আর আবুধাবি ২০২৪ সালে ‘সুপারইয়ট মালিকদের’ জন্যও এই প্রোগ্রাম চালু করবে।

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup