মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই কারাগারে মৃ’ত্যুবরণ করেছেন জুলাই আন্দোলনের ‘প্রবাসী যোদ্ধা’ চট্টগ্রামের আব্দুল হামিদ। দেশে ফ্যা’সি’স্ট সরকারের পতন হলেও বিদেশের মাটিতে কারাগারে বন্দি ছিলেন তিনি।
আব্দুল হামিদ শেষ পর্যন্ত জীবন দিয়েই প্রমাণ করলেন তিনি ‘দেশপ্রেমিক’। বুধবার (৮ অক্টোবর) অসুস্থ হয়ে কারাগারেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২০২৪ সালে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নেওয়া প্রবাসীদের মধ্যে এখনো ২৫ জন বিভিন্ন কারাগারে আটক রয়েছেন। তাদেরই একজন ছিলেন আব্দুল হামিদ।
জুলাই আন্দোলনের কারাবন্দীদের মুক্ত করতে না পারা অন্তর্বর্তীকালীন সরকারের একটি বড় ব্যর্থতা। গত বছরের জুলাই মাসে বাংলাদেশের গণআন্দোলনের সময় সংহতি জানিয়ে শান্তিপূর্ণভাবে একটি কর্মসূচিতে অংশগ্রহণের কারণে এই ২৫ জন প্রবাসী বাংলাদেশি নাগরিক দীর্ঘ প্রায় এক বছর ধরে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন বন্দিশালায় আটক রয়েছেন।
আরও
তৎকালীন বাংলাদেশ দূতাবাসের সরবরাহকৃত তথ্যের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। যদিও প্রধান উপদেষ্টার কূটনৈতিক তৎপরতায় প্রায় শতাধিক প্রবাসী ছাড়া পেয়েছেন, এখনো এই অভিযোগ পূর্ণভাবে প্রত্যাহার করা হয়নি।












