সর্বশেষ

প্রথমবারের মতো মিস ইউনিভার্সে যাচ্ছেন আমিরাতের তরুণী

Emirati young woman mariam is going to miss universe for the first timeProbashircityWebPopupUpdate

সংযুক্ত আরব আমিরাতের ইতিহাসে প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতার মঞ্চে নিজ দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন ২৬ বছর বয়সী মারিয়াম মোহাম্মদ। তিনি মিস ইউনিভার্স ইউএই ২০২৫ এর মুকুট জয় করেছেন। কঠোর বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে শতাধিক প্রতিযোগীর মধ্যে থেকে নির্বাচিত হন তিনি। আগামী মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে বিশ্ব আসরটি। খবর খালিজ টাইমস।

Maariyyaam

অর্থনীতিতে সিডনি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করা মারিয়াম বর্তমানে ফরাসি ফ্যাশন ইনস্টিটিউট ইএসএমওড দুবাইতে ফ্যাশন ডিজাইনে অধ্যয়নরত। তিনি শিক্ষা, শিল্প ও সামাজিক প্রচারণায় সক্রিয়ভাবে যুক্ত। তার লক্ষ্য দারিদ্র্য দূরীকরণ, নারীর ক্ষমতায়ন এবং সমাজে ভালোবাসা ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া।

মারিয়াম বলেন, “সংযুক্ত আরব আমিরাত আমাকে স্বপ্ন দেখার সাহস শিখিয়েছে। আমি এমন একজন নারী হতে চাই, যিনি অন্য নারীদের কণ্ঠস্বর হিসেবে কাজ করবেন।” তিনি মনে করেন, মিস ইউনিভার্স প্রতিযোগিতা কেবল সৌন্দর্যের নয়, বরং ইতিবাচক প্রভাব সৃষ্টির একটি মঞ্চ।

ফ্যাশন ডিজাইনে টেকসই ধারণাকে প্রাধান্য দেন মারিয়াম। তিনি রমাদান আমান অ্যান্ড দ্য গিভিং ফ্যামিলি ইনিশিয়েটিভসহ নানা দাতব্য কর্মকাণ্ডে অংশ নিয়েছেন এবং আন্তর্জাতিক নারী উদ্যোক্তা কর্মসূচিতেও সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিত্ব করেছেন। ঐতিহ্য ও উদ্ভাবনের সমন্বয়ে গড়া জীবনধারার মাধ্যমে তিনি আমিরাতের সংস্কৃতি ও মূল্যবোধ বিশ্বমঞ্চে তুলে ধরতে চান।

মিস ইউনিভার্স ইউএই’র পরিচালক পপি ক্যাপেলা বলেন, “মারিয়াম কেবল তার সৌন্দর্য বা ব্যক্তিত্বে নয়, বরং দূরদর্শিতা ও নেতৃত্বগুণে অনন্য। তিনি আমিরাতি নারীদের আত্মবিশ্বাস ও আধুনিকতার প্রতীক হয়ে উঠেছেন।”

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate