সর্বশেষ

আমিরাতে লটারিতে ৬৬ কোটি টাকা জিতলেন বাংলাদেশি ট্যাক্সিচালক

Expatriate taxi driver wins tk 660 million in uae lotteryProbashir city Popup 19 03

সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় লটারি ‘বিগ টিকিট আবুধাবি’-তে ভাগ্য বদলে গেছে এক বাংলাদেশি প্রবাসীর। শুক্রবার (৩ অক্টোবর) ঘোষিত ড্র-তে প্রথম পুরস্কার জেতেন শারজাহ শহরে বসবাসরত ট্যাক্সিচালক হারুন সরদার নূর নবী সরদার। ৪৪ বছর বয়সী এই প্রবাসীর টিকিট নম্বর ছিল ০৩৫৩৫০, যা তিনি কিনেছিলেন গত ১৪ সেপ্টেম্বর।

বিগ টিকিটের র‍্যাফল ড্র অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হলে উপস্থাপকরা সরাসরি কল করে হারুনকে এ সুখবর জানান। খবর শুনে তিনি হতবাক হয়ে যান। তবে পুরো অর্থ একা পাচ্ছেন না তিনি। কারণ, মোট ১১ জনের জন্য এই টিকিট কেনা হয়েছিল। তাই পুরস্কারের অর্থ সবার মধ্যে ভাগাভাগি হবে। ২০০৯ সাল থেকে আমিরাতে বসবাসরত হারুন জানান, প্রতি মাসেই তিনি আশা নিয়ে টিকিট কিনতেন।

হারুন ছাড়াও আরও কয়েকজন বাংলাদেশি প্রবাসী এবারের লটারিতে জয়ী হয়েছেন। চারজন লটারি কিনে ৫০ হাজার দিরহাম (প্রায় ১৬ লাখ ৫৮ হাজার টাকা) করে জিতেছেন। তাদের মধ্যে আছেন বাংলাদেশি প্রবাসী আলী হুসাইন আলী।

এছাড়া ‘স্পিন দ্য হুইল’ পর্বে চারজন প্রবাসী দেড় লাখ দিরহাম (প্রায় ৪৯ লাখ ৭৫ হাজার টাকা) করে জেতেন। তাদের একজন আল-আইন শহরে বসবাসকারী বাংলাদেশি জাজরুল ইসলাম ফকির আহমেদ। তিনি দশজনের সঙ্গে এই অর্থ ভাগ করে নেবেন।

এদিকে, আরেক বাংলাদেশি মোহাম্মদ সাইফুল ইসলাম আহমেদ নবী লটারিতে একটি বিলাসবহুল ‘রেঞ্জ রোভার ভেলার’ গাড়ি জিতেছেন। সাইফুলও শারজাহ শহরে বসবাস করেন। ফলে এবারের বিগ টিকিট ড্র-তে একাধিক বাংলাদেশি প্রবাসীর ভাগ্য খুলেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03