সংযুক্ত আরব আমিরাতে ভাগ্যের জোরে রাতারাতি লাখপতি হয়েছেন বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ মামুনুর রহমান। দীর্ঘ ২৮ বছর ধরে তিনি প্লাস্টারের কাজ করে জীবনযাপন করছিলেন।
৫৩ বছর বয়সী মামুন সম্প্রতি আবুধাবি বিগ টিকিটের সাপ্তাহিক লটারিতে জিতে ৫০ হাজার দিরহাম লাভ করেছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ লাখ টাকার সমান। তিনি গত তিন বছর ধরে নিয়মিত এই লটারির টিকিট কিনে আসছিলেন।
বিজয়ী হওয়ার খবর পাওয়ার পর তিনি নিজেই অবাক হয়ে গেছেন। তিনি বলেন, “আমি যখন বিজয়ী হওয়ার কলটি পেলাম, পুরোপুরি হতবাক হয়ে যাই।”
আরও
মামুন এখনও জেতা অর্থ কীভাবে ব্যবহার করবেন, তা ঠিক করেননি। তবে তিনি জানিয়েছেন, ভবিষ্যতেও লটারির টিকিট কেনা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন।
প্রতি সপ্তাহে আবুধাবি বিগ টিকিটে চারজনকে বিজয়ী ঘোষণা করা হয়, প্রত্যেকেই ৫০ হাজার দিরহাম পান। এছাড়া, চলতি মাসের টিকিটের মধ্যে একজনের জন্য রয়েছে ২০ লাখ দিরহাম জেতার সুযোগ। আগামী ৩ অক্টোবর এ ড্র অনুষ্ঠিত হবে।












