সর্বশেষ

এবার ইসরায়েলের প্রতি সতর্কবার্তা সংযুক্ত আরব আমিরাতের

Prothomalo bangla 2023 03 aaad3e5d 18fd 4de4 bbe9 ce465f8caaac israelProbashir city Popup 19 03

পশ্চিম তীরে নতুন দখলদারিত্বের পরিকল্পনা বাস্তবায়নকে ‘রেড লাইন’ হিসেবে বিবেচনা করবে সংযুক্ত আরব আমিরাত। বুধবার (৩ সেপ্টেম্বর) তেলআবিবকে এমন সতর্কবার্তা দিয়েছে দেশটি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আমিরাতের জ্যেষ্ঠ কূটনীতিক লানা নুসেইবেহ বলেছেন, এ ধরনের পদক্ষেপ ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতকে আরও জটিল করবে এবং কার্যত দ্বি-রাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনা নষ্ট করবে। ইসরায়েলের অতি-ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ পশ্চিম তীরের চার-পঞ্চমাংশ দখলের প্রস্তাব দেওয়ার পরই আবুধাবির পক্ষ থেকে এ প্রতিক্রিয়া আসে।

এদিকে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিম তীরে দখলদারিত্বের পরিকল্পনা আব্রাহাম চুক্তির চেতনার পরিপন্থী। শুরু থেকেই ফিলিস্তিনি জনগণের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে এই চুক্তিকে তারা গুরুত্ব দিয়ে দেখেছে বলেও মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।

প্রসঙ্গত, ২০২০ সালে আব্রাহাম চুক্তির আওতায় আমিরাত প্রথম আরব দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। পরে বাহরাইন ও মরক্কোও এতে যোগ দেয়। ওই সময় থেকে আবুধাবি-তেলআবিবের মধ্যে বাণিজ্য, প্রতিরক্ষা ও পর্যটন খাতে সহযোগিতা বেড়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সৌদি আরবসহ অন্যান্য আরব দেশকেও চুক্তির অন্তর্ভুক্ত করতে আগ্রহী।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03