সর্বশেষ

সংযুক্ত আরব আমিরাতের স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ

AmjdWeb Popup (3)

সংযুক্ত আরব আমিরাতের শিক্ষা মন্ত্রণালয় স্কুলে মোবাইল ফোন আনার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। একইসঙ্গে শিক্ষার্থীদের কাছ থেকে ফোন জব্দ করার বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, স্কুল ও কিন্ডারগার্টেনের প্রধানদের উদ্দেশে একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। এতে উল্লেখ করা হয়, স্কুল প্রাঙ্গণে মোবাইল ফোন আনা যাবে না। এ নির্দেশনা ২০১৮ সালের মন্ত্রী পর্যায়ের রেজোলিউশন নং ৮৫১–এর ভিত্তিতে জারি করা হয়েছে, যেখানে ছাত্র আচরণ ব্যবস্থাপনার নিয়মাবলি নির্ধারণ করা হয়েছিল। বিশেষত, মোবাইল ফোন আনা বা যোগাযোগ ডিভাইসের অপব্যবহারকে দ্বিতীয়-ডিগ্রি লঙ্ঘন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মতে, এ সিদ্ধান্তের মূল লক্ষ্য শিক্ষার্থীদের মোবাইল ফোন বহনের সঙ্গে সম্পর্কিত ঝুঁকি থেকে রক্ষা করা। একইসঙ্গে একটি নিরাপদ শিক্ষার পরিবেশ তৈরি এবং ইতিবাচক আচরণ উৎসাহিত করাও এর উদ্দেশ্য।

এই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থীদের কাছ থেকে যদি কোনো মোবাইল ফোন পাওয়া যায়, তবে তা বাজেয়াপ্ত করার ক্ষমতা থাকবে স্কুল কর্তৃপক্ষের হাতে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup