সর্বশেষ

বিমান হামলায় মেয়রসহ নিহত ৫

বিমান হামলায় মেয়রসহ নিহত ৫Probashir city Popup 19 03

লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর নাবাতিতে ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন নিহত হয়েছেন।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ইসরায়েলি ওই হামলায় নিহত পাঁচজনের মধ্যে নাবাতির মেয়রও ছিলেন।

একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে জানান, নাবাতির পৌরসভা ভবনে বিমান হামলা চালানো হয়েছে। হামলার সময় মেয়র শহরের মানবিক পরিস্থিতি মোকাবিলায় একটি ক্রাইসিস সেল সভায় যোগ দিয়েছিলেন।

অন্য এক প্রত্যক্ষদর্শী এই হামলাকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করে জানান, মাত্র ৩০ মিনিটের ব্যবধানে কমপক্ষে নয়টি হামলা চালানো হয় শহরটিতে।

লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় হামলার বিষয়টি নিশ্চিত করেছে এবং জানিয়েছে, প্রাথমিকভাবে মৃতের সংখ্যা পাঁচজন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ জানিয়েছে, তারা নাবাতি এলাকায় কয়েক ডজন হিজবুল্লাহ সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এবং দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর রাদওয়ান বাহিনীর ব্যবহৃত ভূগর্ভস্থ অবকাঠামো ভেঙে দিয়েছে।

এর আগে দক্ষিণ লেবাননের কানা শহরে ইসরায়েলি বোমা হামলায় অন্তত ১০ নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর সীমান্ত সংঘাত শুরু হয়। কয়েক সপ্তাহ ধরে ইসরায়েল লেবাননে হামলা চালিয়েই যাচ্ছে। লেবানন থেকেও ইসরায়েলে হামলা চলছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03