সর্বশেষ

প্রবাসী কর্মীদের সুখবর দিলো সৌদি

প্রবাসী কর্মীদের সুখবর দিলো সৌদিProbashir city Popup 19 03

সৌদির শ্রম আইনে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসছে দেশটির সরকার। এসব আইন সংশোধনীর পর আগামী ফেব্রুয়ারিতে কার্যকর হবে। এটি বাস্তবায়িত হলে কর্মক্ষেত্রে কর্মীরা আরও বেশি সুযোগ সুবিধা পাবেন।

গালফ নিউজের প্রতিবেদনে সংশোধনীগুলোর বিস্তারিত প্রকাশ করে বলা হয়, আগস্টে জারি হওয়া রয়্যাল ডিক্রির মাধ্যমে শ্রম আইনের বেশকিছু অনুচ্ছেদে পরিবর্তনের পাশাপাশি নতুন করে আরও দুটো অনুচ্ছেদ যুক্ত হয়েছে। আর বাদ দেওয়া হয়েছে ৭টি অনুচ্ছেদ ।

সৌদি শ্রম আইনে মাতৃত্বকালীন ছুটি ১০ সপ্তাহ থেকে বাড়িয়ে ১২ সপ্তাহ করা হয়েছে। ভাই-বোনদের মৃত্যুতে অংশ নেওয়ার ক্ষেত্রে ছুটি বাড়িয়ে ৩ দিন করা হয়েছে। এখন থেকে সৌদি শ্রম আইনের আওতায় কর্মীর প্রবেশনারি পর্ব থাকবে ১৮০ দিন পর্যন্ত ।

ওভারটাইমের ক্ষেত্রে আর্থিক বিষয় ছাড়াও কর্মীরা ছুটি কাটানোর ব্যাপারেও দাবি করতে পারবেন। চাকরি ছেড়ে দেওয়ার এক মাস আগে থেকেই জানাতে হবে। যদিও আগে এই সময় ছিল দুই মাস। এখন থেকে কর্মীদের আবাসন খরচ ও যাতায়াত খরচ নিয়োগকর্তাদের দিতে হবে।

অপরদিকে, বিদেশি কর্মীদের জন্যও আইনে কিছু সংশোধন আনা হয়েছে। এতে বলা হয়, বিদেশি কর্মীদের অবশ্যই বিশেষ চুক্তি অনুযায়ী নিয়োগ পেতে হবে। বর্তমান আইনে এব্যাপারে নির্দিষ্ট সময়টা বেঁধে দেওয়া হয়নি। এতে বলা হয় কাজের অনুমতির মেয়াদ অনুযায়ী এই চুক্তির নিয়োগ ঠিক করা হবে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03