সর্বশেষ

বিনা খরচে জর্ডান গেলেন ৪৮ জন নারী কর্মী

বিনা খরচে জর্ডান গেলেন ৪৮ জন নারী কর্মীProbashir city Popup 19 03

বিনা অভিবাসন ব্যয়ে মধ্যপ্রাচ্যের দেশ জর্ডান গেছেন ৪৮ জন নারী কর্মী। সোমবার (২৯ জুলাই) তারা সরকারি সংস্থা বোয়েসেলের (বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিঃ) মাধ্যমে জর্ডানে যান। ঢাকায় হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী নারীকর্মীদের বিদায় জানান।

বিমান বন্দরে নারীকর্মীদের উদ্দেশ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, আপনাদের কর্মকাণ্ড দিয়ে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। আপনারা এককেকজন দেশের প্রতিনিধি, বাংলাদেশের অ্যাম্বাসেডর।

আপনাদের কাজ, চলাফেরা, ব্যবহারে দেশের সুনাম বৃদ্ধি পাবে। আমি আশা করি, আপনারা আপনাদের পরিবারের আর্থিক উন্নতির জন্য কাজ করবেন। বৈধ পথে আপনাদের অর্জিত রেমিটেন্স দেশে পাঠাবেন। যা আপনাদের পরিবার ও দেশের উন্নয়নে কাজ লাগবে।

বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় এরকম যেকোন কাজ থেকে নিজেকে বিরত থাকতে অনুরোধ করে প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে যারা বিদেশ যেতে চায় তাদের জন্য আপনারা অনুপ্রেরণা হিসেবে কাজ করবেন। আপনারা তাদেরকে উদ্বুদ্ধ করবেন যাতে সবাই প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হয়ে বিদেশে যায়।

বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট ও শ্রমবাজারকে সংকটে ফেলত এখন একটা মহল অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়নে সিংহভাগ প্রবাসীদের অবদান। আমি সবাইকে দেশবিরোধী অপপ্রচার থেকে বিরত থাকতে অনুরোধ করবো। আমরা জনগণশক্তিকে সম্পদে রূপান্তর করতে কাজ করছি।

এ সময় বিমান বন্দরে উপস্থিত ছিলেন সিভিল এভিয়েশন অথরিটির চেয়ারম্যান এয়ার কমোডর সাদিকুর রহমান চৌধুরী, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ রুহুল আমিন, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক ডঃ মল্লিক আনোয়ার, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মোঃ হামিদুর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরে এখন পর্যন্ত বোয়েসেলের মাধ্যমে বিনা খরচে ১৩টি দেশে মোট ১৫৫৫৮ জন কর্মী বিদেশ গেছেন।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03