সর্বশেষ

মালয়েশিয়ায় ই-পাসপোর্ট সেবা, ফি কত জানেন?

E passport 2407040947Probashir city Popup 19 03

বিশ্বব্যাপী স্মার্ট যুগে প্রবেশে বাংলাদেশের দূতাবাসগুলোতে চলছে ই-পাসপোর্টের কার্যক্রম। এরই ধারাবাহিকতায় মালয়েশিয়া প্রবাসীদের ই-পাসপোর্ট সেবা দিচ্ছে এক্সপার্ট সার্ভিস। শুধু ই-পাসপোর্টই নয় বাংলাদেশ হাইকমিশনের সকল সেবা মিলছে সরকার অনুমোদিত বেসরকারি প্রতিষ্ঠান এক্সপ্যাট সার্ভিসেস লিমিটেডে। তবে এক্সপার্ট সার্ভিসের স্মার্ট সেবার সার্বিক কার্যক্রম প্রত্যক্ষভাবে ইলেকট্রনিক ব্যবস্থায় সরাসরি হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীদের তত্ত্বাবধানে পরিচালিত এবং সিসিটিভির মাধ্যমে তা হাইকমিশন থেকে সরাসরি মনিটরিং করা হচ্ছে।

চলতি বছরের ৫ জানুয়ারি রাজধানী কুয়ালালামপুরের সাউথগেট কমার্শিয়াল সেন্টারে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের নানামুখী সেবা নিয়ে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান বলেন, ‘মালয়েশিয়ায় ই-পাসপোর্ট চালু হওয়ায় ডিজিটাল বাংলাদেশ আরো বেশি সার্থক হয়েছে। প্রবাসীদের নিয়েই আমাদের কাজ। দূতাবাস সব সময় মালয়েশিয়া প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছে।’

এক্সপ্যাট সার্ভিসের পরিচালক মো. গিয়াস উদ্দিন বলেন, ‘প্রবাসে স্মার্ট বাংলাদেশের পরিচয় বহনে প্রথমেই দরকার স্মার্ট পাসপোর্ট। তাই আর দেরি নয়, এখনই ই-পাসপোর্ট করতে মালয়েশিয়ায় বসবাসরত সকল প্রবাসীদের আহবান জানিয়ে গিয়াস উদ্দিন বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশের নাগরিকদের পাশাপাশি আমাদের সকল রেমিট্যান্সযোদ্ধা প্রবাসীদের এগিয়ে আসতে হবে।’

সেবা গ্রহণকারী প্রবাসীদের প্রয়োজন হলে +৬০৩৯২১২০২৬৭ নম্বরে যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হয়েছে এবং এক্সপ্যাট সার্ভিস দ্রুততম সময়ে প্রবাসীদের আন্তরিক সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছে বলেও জানানো হয়। এছাড়া, আউটসোর্সিং কোম্পানি ইসিএল রাজধানী কুয়ালালামপুরের বাইরে একাধিক রাজ্যে, যেমন জহরবারু ও পেনাংয়ে হাইকমিশনের তত্ত্বাবধানে মোবাইল টিমের মাধ্যমে সেবা দিয়ে আসছে।

ভিসা ক্যাটাগরি (সাধারণ শ্রমিক) ৪৮ পাতা ৫ বছর মেয়াদির জন্য ১৬৪ রিঙ্গিত, ১০ বছর মেয়াদির জন্য ২৭৩ রিঙ্গিত (ইএসকেএল সার্ভিস চার্জ বাবদ ৩২ রিঙ্গিত)। ভিসা ক্যাটাগরি (অন্যান্য) ৪৮ পাতা ৫ বছর মেয়াদির জন্য ৫৪৫ রিঙ্গিত ও ১০ বছর মোদির জন্য ৬৮১ রিঙ্গিত (ইএসকেএল সার্ভিস চার্জ বাবদ ৬০ রিঙ্গিত)।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03