সর্বশেষ

স্ত্রীকে ভিডিও কলে এনে যা করলেন প্রবাসী

স্ত্রীকে ভিডিও কলে এনে যা করলেন প্রবাসীProbashircityWebPopupUpdate

স্ত্রীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস নিয়েছেন এক প্রবাসী যুবক। জানা গেছে, মেহেদী হাসান রিদয় নামের ওই প্রবাসী যুবক স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলার সময়ই গলায় ফাঁস নেন।

গত মঙ্গলবার কুয়েতের কাবাস্ত্রীদ এলাকায় স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। মেহেদী হাসান কুমিল্লা জেলার চান্দিনা থানার আওড়াল গ্রামের আবু তাহেরের ছেলে।

রিদয়ের ভাই সাজ্জাদ হোসেন সাগর বলেন, মঙ্গলবার রাত ৯টার দিকে তিনি ভাইয়ের সঙ্গে কথা বলেন। এর আধাঘণ্টা পর মোবাইলে তার স্ত্রীর সঙ্গে কথা বলতে বলতে ফাঁসিতে ঝুলে যায়। খবর পেয়ে দৌঁড়ে তার রুমে গিয়ে প্রবাসীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

তিনি জানান, প্রেম করে বিয়ে করছিল রিয়াদ। কিন্তু বিয়ের পর থেকে স্ত্রীর সঙ্গে সংসার ভালো যাচ্ছিল না। স্ত্রীর সঙ্গে কলহ লেগে থাকতো। এই চাপ নিতে না পেরে গলায় ফাঁস দিয়েছে সে।

রিয়াদের বন্ধু মোস্তফা কামাল বলেন, মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও রিয়াদকে তার স্বভাবিক মনে হয়ছে। তাই আত্মহত্যার খবর শুনে তিনি ভীষণ অবাক হয়েছেন।

এদিকে জানা গেছে, মেহেদী হাসান রিদয় ২০১৮ সালে কুয়েত আসেন। তার ৬ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate