সর্বশেষ

যেদিন থেকে সৌদি যেতে পারবেন ওমরাহ যাত্রীরা

যেদিন থেকে সৌদি যেতে পারবেন ওমরাহ যাত্রীরাProbashir city Popup 19 03

পবিত্র হজ শেষে এরই মধ্যে নিজ নিজ দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। এরপরই ওমরাহর ই-ভিসা দেওয়া শুরু হবে। আগামী ১৯ জুলাই থেকে সৌদি আরবে যেতে পারবেন ওমরাহ যাত্রীরা।

এখন থেকে পবিত্র ওমরাহ পালনকারীর সংখ্যা তিন গুণ করতে চায় সৌদি আরব। অর্থাৎ বছরে ৩ কোটি মানুষকে ওমরাহ পালন করার সুযোগ দেবে দেশটি।

গত ২৯ জুন সৌদি আরবের ওমরাহ বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি আবদুর রহমান বিন ফাহদ এ তথ্য জানিয়েছেন।

আবদুল রহমান বিন ফাহদ বলেন, প্রতি বছরই ওমরাহ পালনকারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। এমন বাস্তবতায় ওমরাহ যাত্রীর সংখ্যা চলতি বছর ১ কোটি থেকে বাড়িয়ে ৩ কোটি করার লক্ষ্যে একটি পরিকল্পনা রয়েছে রিয়াদ সরকারের।

গত বছর দেশটিতে ৪৫ লাখের বেশি মানুষ পবিত্র ওমরাহ পালন করেছেন। এই তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশিরা।

নতুন হিজরি বর্ষ শুরুর পর থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ৫০ লাখ ওমরাহ ভিসা চালু করা হয়। এর মধ্যে ৪০ লাখের বেশি মানুষ উড়োজাহাজে এবং প্রায় ৫ লাখ বিভিন্ন বর্ডার এলাকা দিয়ে ও ৩ লাখ ৬ হাজার ৭৫ জন সমুদ্রপথে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যান।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, সবচেয়ে বেশি ওমরাহ যাত্রী এসেছেন ইন্দোনেশিয়া থেকে, যা ১০ লাখ ৫ হাজার ৬৫ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান।

দেশটির ওমরাহ পালনকারীর সংখ্যা ৭ লাখ ৯২ হাজার ২০৮ জন। পাশাপাশি তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটি থেকে ওমরাহ যাত্রীর সংখ্যা ৪ লাখ ৪৮ হাজার ৭৬৫ জন। চতুর্থ অবস্থানে আছে মিশর।

দেশটি থেকে ৩ লাখ ৬ হাজার ৪৮০ জন ওমরাহ পালন করেন। এরপর পঞ্চম অবস্থানে রয়েছে ইরাক, দেশটির ওমরাহ পালনকারীর সংখ্যা ২ লাখ ৩৯ হাজার ৬৪০ জন। আর ষষ্ঠ অবস্থানে থাকা বাংলাদেশ থেকে গত বছর ওমরাহ পালন করেছেন ২ লাখ ৩১ হাজার ৯২ জন।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03