Long Popup (2)
সর্বশেষ

মধ্যপ্রাচ্যে তীব্র দাবদাহ, সংক্ষিপ্ত সময়ে খুতবা ও নামাজ শেষ করার নির্দেশ

Hot weatherProbashircityWebPopupUpdate

ওমান, আমিরাত, সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর তাপমাত্রা অসহনীয় পর্যায়ে পৌঁছে গেছে। এরইমধ্যে কর্মীদের জন্য মধ্যাহ্নবিরতির বাধ্যবাধকতা আরোপ করেছে কর্তৃপক্ষ। এদিকে সংযুক্ত আরব আমিরাতে সারাদেশের মসজিদের ইমামদেরকে ১০ মিনিটে জুমার খুতবা ও নামাজ শেষ করার নির্দেশনা জানিয়েছে দেশটির প্রশাসন।

খালিজ টাইমসের প্রতিবেদনে জানা যায়, তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করায় এ নির্দেশনা দিয়েছে প্রশাসন। এই নির্দেশনা গত শুক্রবারই বাস্তবায়িত হয়েছে। চলবে এ বছরের অক্টোবর পর্যন্ত। একই কারণে গত সপ্তাহে পবিত্র দুই নগরী মক্কা ও মদিনার মসজিদে ১৫ মিনিটে জুমার খুতবা ও নামাজ শেষ করার নির্দেশনা দেয় সৌদি কর্তৃপক্ষ।

এ নির্দেশনাকে স্বাগত জানিয়ে প্রবাসীরা জানান, জুমায় অনেককে বাইরে উত্তপ্ত সূর্যের নিচে নামাজ পড়তে হয়। তাই যারা মসজিদের ভেতর জায়গা পায় না তাদের জন্য এ সংক্ষিপ্তকরণ বেশ উপকারী হবে। আরব আমিরাতে গত কয়েকদিন ধরে ৪৮ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সবশেষ তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছলে প্রশাসন থেকে এ নির্দেশনা জারি করা হয়।

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate