সর্বশেষ

কোমায় থাকা আহত প্রবাসীর আমিরাতে মৃত্যু

কোমায় থাকা আহত প্রবাসীর আমিরাতে মৃত্যুProbashir city Popup 19 03

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বাংলাদেশি মোহাম্মদ ইকবাল হোসেন (৪০) মারা গেছেন।

আহত হওয়ার দুই মাস ১০ দিন পর শুক্রবার সকাল ৭টায় দুবাইয়ের সৌদি জার্মান হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

ইকবালের বাড়ি চট্টগ্রামের রাউজান পৌরসভার সুলতানপুর ইউনিয়নের কাজীপাড়া গ্রামে। ইকবালের বাবার নাম মোহাম্মদ সুলতান মেম্বার।

জানা গেছে, গত ১৮ এপ্রিল তার স্পনসর (মা‌লিক) ও চালকসহ বি‌শেষ কা‌জে আবুধাবি থেকে দুবাই যাচ্ছিলেন। প‌থিমধ্যে আল মারসা স্ট্রিটের মারিনা মলের সামনে সড়ক দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত নিয়ে কোমায় চলে যান তিনি।

এরপর থেকে ইকবাল হাসপাতালের আইসিইউতে নিবিড় পরিচর্যায় ছিলেন। বর্তমানে তার মরদেহ দুবাইয়ের সৌদি জার্মান হাসপাতালের হিমঘরে রয়েছে।

প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে লাশ দেশে আনা হবে। ইকবালের তিন বছরের শিশুপুত্র ও স্ত্রী রয়েছে। তার স্ত্রী সন্তানসম্ভবা বলেও পারিবারিক সূত্রে জানা গেছে।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03