সর্বশেষ

মরুভূমিতে হারিয়ে যাওয়ার ২ দিন পর ব্যক্তিকে উদ্ধার

Untitled 1.pngfdhWeb Popup (3)

আরবের বিস্তীর্ণ ও তপ্ত মরুভূমিতে পথ হারিয়ে ফেলেছিলেন এক সুদানি গাড়িচালক। টানা দুদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে তিনি নাটকীয়ভাবে উদ্ধার পেয়েছেন। পূর্ব লিবিয়ার আজদাবিয়া এবং আজখিরা শহরের মধ্যবর্তী এক নির্জন মরুভূমিতে এই ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায়, বিস্তীর্ণ মরুভূমির মাঝে তৃষ্ণার্ত ও ক্লান্ত ওই চালককে উদ্ধারকারীরা পানি পান করাচ্ছেন।

জানা গেছে, ওই সুদানি নাগরিক লিবিয়ার একটি তেল কোম্পানিতে কাজ করতেন। কাজের মাঝেই হঠাৎ করে মরুভূমির বুকে তিনি নিখোঁজ হয়ে গেলে কোম্পানিটি সংশ্লিষ্টদের কাছে খবর দেয়। খবর পেয়ে একটি স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন তাকে খুঁজতে উদ্ধার অভিযান শুরু করে। নিখোঁজ হওয়ার প্রথম দিনেই বালুর বুকে ছাপ অনুসরণ করে তারা তার ট্রাকটি খুঁজে পায়। কিন্তু ট্রাকটি পড়ে থাকলেও এর আশেপাশে চালকের কোনো খোঁজ না মেলায় সবার মাঝে গভীর উদ্বেগের সৃষ্টি হয়।

তবে হাল ছাড়েননি উদ্ধারকারীরা। ট্রাকের অবস্থান থেকে সূত্র ধরে তারা মরুভূমির আরও গহীন পথে তল্লাশি চালিয়ে যেতে থাকেন। অবশেষে তাদের অক্লান্ত চেষ্টার পর মরুভূমির দূর প্রান্তে ওই চালককে একা হেঁটে আসতে দেখা যায়। ভিডিওতে দেখা যায়, উদ্ধারকারী গাড়িটি দেখেই তিনি হাত নেড়ে সাড়া দিচ্ছেন। কাছে পৌঁছাতেই তাকে দ্রুত পানি খেতে দেওয়া হয়। টানা দুদিন মরুভূমির চরম বৈরী পরিবেশে আটকে থাকার পরও তাকে সুস্থ ও জীবিত অবস্থায় উদ্ধার করতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলেন সবাই।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup