সর্বশেষ

আমিরাত, কাতার ও বাহরাইনে ভয়াবহ হামলা

2025 06 17 123735 1 copyWeb Popup (3)

যুক্তরাষ্ট্র, ইসরায়েলের সাথে উত্তেজনার মধ্যেই আমিরাত, কাতার ও বাহরাইনে হামলা চালিয়েছে ইরান। যুদ্ধের রেশ ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে।

বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম বহরের সদর দপ্তরকে লক্ষ্য করে সরাসরি মিসাইল হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে বাহরাইন কর্তৃপক্ষ। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, কুয়েতেও বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং সাধারণ মানুষকে সতর্ক করতে সেখানে জরুরি সাইরেন বাজানো হয়েছে। এছাড়া, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতেও বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর জেরে স্থানীয় সাধারণ মানুষ ও প্রবাসীদের মনেও যুদ্ধভীতি ছড়িয়ে পড়েছে।

যুদ্ধাবস্থার সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক আকাশপথে। কুয়েত, কাতার, আমিরাতসহ কয়েকটি দেশ নিরাপত্তার চরম ঝুঁকিতে তাদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দিয়েছে এবং সব ধরনের বেসামরিক বিমান চলাচল বাতিল করেছে। পরিস্থিতি বেগতিক দেখে বিশ্বের বড় বড় এয়ারলাইন্সগুলোও তড়িঘড়ি করে ওই অঞ্চলে তাদের ফ্লাইট স্থগিত করছে।

ফ্লাইট বাতিলের এই তালিকায় যুক্ত হয়েছে ওমান এয়ারও। তারা ইরাকের বাগদাদগামী সব ফ্লাইট বন্ধ করে দিয়েছে। এছাড়া রাশিয়া এবং কুয়েতও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরান ও ইসরায়েলমুখী তাদের সব ফ্লাইট স্থগিত করেছে। যেকোনো মুহূর্তে সংঘাত আরও বড় আকারে ছড়িয়ে পড়তে পারে, এমন আশঙ্কায় দিন গুনছে উপসাগরীয় দেশগুলো।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup