সর্বশেষ

দুবাইয়ে পুলিশ সেজে ৪ কোটি টাকা ডাকাতি, অতঃপর..

160612174204 dubai police car 640x360 ap nocredit.jpgCity ads Investment (1)

দুবাই-আল আইন রোডে ভুয়া পুলিশ সেজে ১.২৬ মিলিয়ন দিরহাম ডাকাতির অভিযোগে একটি চক্রের বিচার শুরু হয়েছে। বাংলাদেশি মুদ্রায় লুট করা অর্থের পরিমাণ ৪ কোটি টাকারও বেশি।

জানা গেছে, গত ১৪ ডিসেম্বর রাতে এই দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। যার বিস্তারিত বিবরণ সম্প্রতি প্রকাশ্যে আসে। ঘটনার দিন এক আফগান নাগরিক তার স্ত্রীর সাথে আল আইন থেকে ব্যবসার বিপুল পরিমাণ নগদ অর্থ সংগ্রহ করে দুবাই ফিরছিলেন। পথে একটি সাদা রঙের এসইউভি গাড়ি তাদের অনুসরণ করে এবং পুলিশের টহল গাড়ির মতো লাল-নীল ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তাদের থামার সংকেত দেয়। পুলিশের গাড়ি ভেবে সরল বিশ্বাসে ভুক্তভোগী রাস্তার পাশে তার টয়োটা করোলা গাড়িটি থামান।

প্রসিকিউশনের তথ্যমতে, হুট করে আমিরাতি পোশাক পরা এক ব্যক্তি গাড়ি থেকে নেমে নিজেকে গোয়েন্দা বিভাগের পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দেয়। এরপর শুরু হয় সুপরিকল্পিত প্রতারণা। ভুক্তভোগীকে তার গাড়ি থেকে নামিয়ে অভিযুক্তদের গাড়িতে বসানো হয় এবং চক্রের অন্য এক সদস্য ভুক্তভোগীর গাড়ির নিয়ন্ত্রণ নেয়।

কিছু দূর যাওয়ার পর একটি মসজিদের কাছে গাড়ি থামিয়ে তারা তল্লাশির নামে টাকার ব্যাগটি হাতিয়ে নেয় এবং ভুক্তভোগীকে ফেলে দ্রুত পালিয়ে যায়। পুলিশি তদন্তে পরবর্তীতে এই চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, আইন প্রয়োগকারী সংস্থার ওপর মানুষের আস্থা ও শ্রদ্ধাকে পুঁজি করেই তারা পুলিশের ছদ্মবেশ ধারণ করেছিল।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup