সর্বশেষ

লেবাননে দুই দফা বিমান হামলা চালালো ইসরায়েল

Israel launches two airstrikes in lebanonProbashir city Popup 19 03

লেবাননের নাবাতিহর আলি আল-তাহের ও আপার নাবাতিহ এলাকায় দুই দফা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, হামলার সময় বিস্ফোরণের শব্দে আশপাশের বাড়িঘর কেঁপে উঠেছে। খবরটি প্রথম প্রকাশ করেছে আল জাজিরা।

এক বিবৃতিতে বলা হয়েছে, মিফদুনের দারব আল-কামার সড়কে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানলেও তা বিস্ফোরিত হয়নি। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের লক্ষ্য ছিল হিজবুল্লাহর সামরিক ঘাঁটি, যেখানে সামরিক কার্যকলাপ শনাক্ত করা হয়েছিল। হিজবুল্লাহর পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

গত নভেম্বরে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েল দক্ষিণ লেবাননের পাঁচটি অবস্থান দখল করে রেখেছে। দুই মাসের মধ্যে সেনা প্রত্যাহারের কথা থাকলেও এখনও তা কার্যকর হয়নি। এই অঞ্চল দীর্ঘদিন ধরেই হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

এদিকে অবরুদ্ধ গাজার দক্ষিণাঞ্চলে শনিবার (৩০ আগস্ট) লড়াই চলাকালে ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) এক রিজার্ভ সদস্য নিহত হয়েছেন। নিহত সেনা সার্জেন্ট ফার্স্ট ক্লাস এরিয়েল লুবলিনার, বয়স ৩৪। চলমান সংঘর্ষ শুরুর পর এটি ৯০০তম ইসরায়েলি সেনার মৃত্যু।

আইডিএফ জানিয়েছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, লুবলিনারের মৃত্যু দুর্ঘটনাবশত নিজ বাহিনীর গুলিতে হয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য তথ্য এখনো তদন্তাধীন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03