সর্বশেষ

যুদ্ধ বন্ধের দাবিতে রাস্তায় নেমে এলেন বিক্ষোভকারীরা, অচল ইসরায়েল

Protesters take to the streets demanding an end to the war, israel stands stillCity ads Investment (1)

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান যুদ্ধ বন্ধ এবং বন্দি থাকা জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলজুড়ে বিক্ষোভ চলছে। সাধারণ মানুষ রাস্তায় নেমে যান চলাচল বন্ধ করে দিয়েছেন, যার ফলে দেশজুড়ে অচলাবস্থা তৈরি হয়েছে।

দীর্ঘদিন ধরে জিম্মিদের মুক্তির জন্য পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় আন্দোলন চালাচ্ছেন। তাদের দাবি, প্রয়োজনে গাজায় চলমান যুদ্ধও সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। কিন্তু চলতি মাসের শুরুতে গাজা সিটি দখল করার পরিকল্পনা হাতে নিয়েছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার।

এই পরিস্থিতিতে ১৭ আগস্টে সাধারণ ইসরায়েলিরা বিক্ষোভের ডাক দেন। শনিবার সকাল থেকে শত শত মানুষ বিভিন্ন শহরে রাস্তায় নেমে যান। সংবাদমাধ্যম “টাইমস অব ইসরায়েল” জানিয়েছে, বিক্ষোভ চলাকালে অন্তত ২৫ জনকে আটক করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, জনশৃঙ্খলা ভঙ্গ এবং যান চলাচল বন্ধের কারণে তেলআবিবসহ বিভিন্ন শহরে কিছু বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। তবে মহাসড়কের বেশিরভাগ অংশে যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়েছে। জেরুজালেমের গুরুত্বপূর্ণ রুট ১৬ এখনো অবরুদ্ধ রয়েছে।

বিক্ষোভকারীদের সমর্থন জানিয়েছেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। তিনি জেরুজালেমের জিম্মি স্কোয়াডে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন এবং দাবি করেন, জিম্মিদের কোনো বন্ধকী হিসেবে পরিত্যাগ করা যাবে না, তাদের গাজা থেকে মুক্ত করে আনতে হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup