সর্বশেষ

গ্রিসে ২১০ বাংলাদেশি পেলেন বিনামূল্যে পাসপোর্ট

PassportsProbashir city Popup 19 03

গ্রিসের নিয়া মানোলদা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের পাশে দাঁড়িয়েছে দেশটির বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের সচিব রাবেয়া বেগম গতকাল ক্ষতিগ্রস্ত ২১০ জন প্রবাসী বাংলাদেশির হাতে বিনামূল্যে নতুন পাসপোর্ট তুলে দেন। একইসঙ্গে পাঁচ শতাধিক প্রবাসীকে প্রদান করা হয় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ার সরকারি সনদপত্র।

চলতি বছরের ১৩ মে রাজধানী এথেন্স থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে নিয়া মানোলদা গ্রামের একটি কৃষি খামারের শ্রমিক আবাসনে ভয়াবহ আগুন লাগে। সেখানে হাজারেরও বেশি বাংলাদেশি শ্রমিক বসবাস করতেন। আগুনে বহু মানুষের ঘরবাড়ি ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়। এর মধ্যে ২১০ জন প্রবাসীর পাসপোর্ট ও সব নথিপত্র সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়।

এ খবর পাওয়ার পর গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা ও সচিব রাবেয়া বেগমের নেতৃত্বে দূতাবাসের একটি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রতিশ্রুতি দেয়। পরে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় বিনামূল্যে পাসপোর্ট প্রদানের বিশেষ কার্যক্রম শুরু করা হয়।

পাসপোর্ট হাতে পেয়ে প্রবাসীরা স্বস্তি প্রকাশ করেছেন। ক্ষতিগ্রস্ত প্রবাসী মো. আলমগীর হোসেন বলেন, “আগুন লাগার পর মনে হয়েছিল সব শেষ হয়ে গেছে। এখন নতুন পাসপোর্ট হাতে পেয়ে অনেকটা স্বস্তিতে আছি।” অপর প্রবাসী ফজলুল করিম বলেন, “সরকার ও দূতাবাস আমাদের পাশে দাঁড়িয়েছে—এর জন্য আমরা কৃতজ্ঞ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03