সর্বশেষ

ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিল কুয়েত

কুয়েতের ভিসা নিয়ে সুখবরCity ads Investment (1)

কুয়েত সরকার ফ্যামিলি ভিজিট ভিসার মেয়াদ ও নীতিতে ব্যাপক শিথিলতা এনেছে, যা প্রবাসী বাংলাদেশিসহ সব বিদেশি নাগরিকদের জন্য স্বস্তির খবর হিসেবে বিবেচিত হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী, ভিজিট ভিসার প্রাথমিক মেয়াদ হবে তিন মাস, যা প্রয়োজনে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে।

কুয়েতের উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহ জানিয়েছেন, নাগরিক ও প্রবাসীদের নানা অভিযোগ এবং ভিসা ব্যবস্থার জটিলতা বিবেচনায় এই নতুন নিয়ম চালু করা হয়েছে। তার ভাষায়, “আমরা জনগণের মতামতকে গুরুত্ব দিচ্ছি এবং কুয়েতকে আন্তর্জাতিক পর্যটন ও বিনিয়োগবান্ধব রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছি।”

নতুন নীতিমালায় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকার বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে। একইসঙ্গে, আত্মীয়তার পরিসর বাড়িয়ে চতুর্থ ডিগ্রি পর্যন্ত আত্মীয়দের জন্য ভিসা পাওয়ার সুযোগ রাখা হয়েছে। এতে করে প্রবাসীদের পরিবারের সদস্যদের কুয়েত ভ্রমণ অনেক সহজ হবে বলে মনে করা হচ্ছে।

পরিবর্তন এসেছে বিমানযাত্রার ক্ষেত্রেও। আগে যাত্রীরা শুধু কুয়েতি এয়ারলাইন্স ব্যবহার করতে পারতেন। এখন থেকে মিডল ইস্ট এয়ারলাইন্সসহ অন্যান্য আন্তর্জাতিক এয়ারলাইন্সেও যাত্রা করা যাবে। এতে টিকিটের মূল্য কমে আসার সম্ভাবনা রয়েছে এবং যাত্রীরাও বিকল্প সুবিধা পাবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, কুয়েতে একটি নতুন আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের কাজ চলছে, যার মাধ্যমে দেশটিকে পর্যটন ও বাণিজ্যের আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, যারা দেশের অর্থনীতিতে কোনো অবদান রাখতে পারেন না, তাদের জন্য কুয়েতের দরজা খোলা নয়। এই ভিসা সংস্কারকে বিশ্লেষকরা কুয়েতের অর্থনৈতিক উন্মুক্তকরণ এবং প্রবাসীবান্ধব নীতির একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup