সর্বশেষ

দুবাই লটারিতে বাংলাদেশি জিতলেন ৬৩ কোটি টাকা

Bangladeshi wins tk 63 crore in dubai lotteryProbashir city Popup 19 03

দুবাইয়ে অনুষ্ঠিত ‘বিগ টিকিট সিরিজ ২৭৭’-এর সর্বশেষ ড্রতে এক বাংলাদেশির ভাগ্যে বড় ধরনের পরিবর্তন এসেছে। গত ৩ আগস্ট আয়োজিত এই লটারি ড্রতে সবুজ নামের এক বাংলাদেশি জিতে নিয়েছেন ২০ মিলিয়ন দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৩ কোটি ৫৬ লাখ টাকা। বিজয়ী টিকিট নম্বর ছিল ১৯৪৫৬০। এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

ড্রটিতে সবুজের পাশাপাশি আরও ছয়জন প্রতিযোগী ৫০ হাজার দিরহাম করে সান্ত্বনা পুরস্কার পেয়েছেন। এছাড়া ‘বিগ উইন হুইল’ ঘুরিয়ে চারজন বিজয়ী হয়েছেন ৫০ হাজার থেকে শুরু করে এক লাখ ৫০ হাজার দিরহাম পর্যন্ত নগদ পুরস্কারে।

এর আগের মাসেও এক বাংলাদেশি ইলেকট্রিশিয়ান, মোহাম্মদ নাসের বেলাল, বিগ টিকিট ড্রতে ২৫ মিলিয়ন দিরহাম (প্রায় ৭৯ কোটি টাকা) জিতে আলোচনায় আসেন। বিগ টিকিটে বাংলাদেশিদের এমন সাফল্য প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।

আগামী ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য পরবর্তী লাইভ ড্রতে ১৫ মিলিয়ন দিরহামের গ্র্যান্ড প্রাইজ ঘোষণার কথা রয়েছে। একই ড্রতে ছয়জন প্রতিযোগী পাবেন এক লাখ দিরহাম করে সান্ত্বনা পুরস্কার।

এছাড়া আগস্ট মাসে যারা ১ থেকে ২৫ তারিখের মধ্যে দুটি বা ততোধিক টিকিট কিনবেন, তারা সরাসরি ড্রতে অংশ নিয়ে ৫০ হাজার থেকে এক লাখ ৫০ হাজার দিরহাম পর্যন্ত পুরস্কার জেতার সুযোগ পাবেন। এই অংশগ্রহণকারীদের মধ্যে নির্বাচিত চারজনের নাম ১ সেপ্টেম্বর প্রকাশ করা হবে এবং মাসের বিশেষ পুরস্কার হিসেবে একজন বিজয়ী পাবেন একটি বিলাসবহুল বিএমডব্লিউ এম৪৪০আই গাড়ি, যার নাম ঘোষণা করা হবে ৩ সেপ্টেম্বর।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03