সর্বশেষ

কাতারে প্রবাসী বাংলাদেশি যুবকের আত্মহত্যা

Bangladeshi expatriate commits suicide in qatarProbashir city Popup 19 03

কাতারের ছানায়া শহরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক প্রবাসী বাংলাদেশি যুবক। নিহত ইকবাল হোসেন (৩৫) লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের সাগরদী গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় আবুল খায়েরের ছেলে।

নিহতের ভাই ইমাম হোসেন জানান, বৃহস্পতিবার রাতে দেশের বাড়িতে বসে তারা সংবাদ পান, ইকবাল তার কর্মস্থলের রুমের বাথরুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিলেন, তা এখনো পরিষ্কার নয়। পরিবার ও স্বজনদের কেউই তার মধ্যে আত্মহত্যার পূর্বাভাস পাননি।

পরিবার সূত্রে জানা গেছে, ইকবাল দীর্ঘদিন ধরে কাতারে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তাঁর অপ্রত্যাশিত মৃত্যুতে পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি তার গ্রামের মানুষও গভীরভাবে মর্মাহত হয়ে পড়েছেন।

ইতোমধ্যে নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য কাতারে বাংলাদেশ দূতাবাসের সহায়তা চেয়েছে ইকবালের পরিবার। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর দ্রুত পদক্ষেপ কামনা করেছেন তারা।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী। সবাই ইকবালের অকালমৃত্যুকে দুঃখজনক ও বেদনাদায়ক বলে অভিহিত করেছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03