সর্বশেষ

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির মধ্যেই আরেক দেশে ইসরায়েলের হামলা

Israel attacks another middle eastern countryProbashircityWebPopupUpdate

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এবার লেবাননে পৃথক দুটি ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার (২৬ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, এই হামলায় অন্তত দুজন লেবাননি নাগরিক নিহত হয়েছেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা যায়, দক্ষিণাঞ্চলের শাকরা ও বারাশিত শহরের মধ্যবর্তী এলাকায় একটি বুলডোজার লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে একজন নিহত হন। অন্যদিকে, বেইত লিফ শহরে একটি মোটরসাইকেলে চালানো আরেকটি ড্রোন হামলায় প্রাণ হারান আরও একজন।

গত বছরের নভেম্বরে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও এরপর থেকে সীমান্ত অঞ্চলে নিয়মিত উত্তেজনা ও হামলা অব্যাহত রয়েছে। নতুন করে এই হামলাগুলো সেই যুদ্ধবিরতির শর্তকে প্রশ্নবিদ্ধ করছে বলে ধারণা পর্যবেক্ষকদের।

এর আগে, ইরানের সঙ্গে ১২ দিনব্যাপী যুদ্ধ শেষে ইসরায়েল যুদ্ধবিরতিতে যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প “ট্রুথ সোশাল”-এ দেওয়া এক বার্তায় ঘোষণা দেন, ইরান ও ইসরায়েল একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তিনি জানান, প্রাথমিকভাবে ১২ ঘণ্টার জন্য যুদ্ধবিরতি কার্যকর হবে, এরপর তা চূড়ান্তভাবে শান্তি হিসেবে বিবেচিত হবে।

যুদ্ধবিরতির সময় শান্তিপূর্ণ আচরণের প্রত্যাশা জানিয়ে ট্রাম্প বলেন, এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হতো, তাহলে তা পুরো মধ্যপ্রাচ্যকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারত। তবে দুই পক্ষের ধৈর্য ও কূটনৈতিক স্থিরতার কারণে পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে উল্লেখ করেন তিনি।

আরও দেখুনঃ

 

 

 

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate