সর্বশেষ

বিনামূল্যে ড্রাইভিং লাইসেন্স দিচ্ছে আরব আমিরাত

Uae offers free driving licensesCity ads Investment (1)

উচ্চ মাধ্যমিকে চমৎকার ফলাফল করা শিক্ষার্থীদের জন্য বিশেষ পুরস্কার ঘোষণা করেছে শারজাহ পুলিশ। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরের সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাশ করা সেরা ১০ শিক্ষার্থীকে দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে ড্রাইভিং লাইসেন্স।

গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার (২৪ জুন) এই উদ্যোগের ঘোষণা দেওয়া হয়েছে। ড্রাইভিং ফাইল খোলা থেকে শুরু করে চোখের পরীক্ষা, প্রশিক্ষণ, তাত্ত্বিক ও ব্যবহারিক পরীক্ষা—সব ব্যয় বহন করবে সংশ্লিষ্ট সংস্থাগুলো। এ কর্মসূচিতে শারজাহ পুলিশ ছাড়াও অংশ নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়, শারজাহ প্রাইভেট এডুকেশন অথরিটি, শারজাহ ড্রাইভিং ইনস্টিটিউট এবং বেলহাসা ড্রাইভিং ইনস্টিটিউট।

শারজাহ পুলিশের ব্রিগেডিয়ার খালিদ মোহাম্মদ আল কাই জানান, এই উদ্যোগ তরুণদের মধ্যে দায়িত্বশীলতা ও স্বাধীনতা অর্জনের পথ প্রশস্ত করবে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় জীবনে এসব শিক্ষার্থীরা আরও আত্মবিশ্বাসের সঙ্গে পথ চলতে পারবে।

এছাড়া ‘লাইসেন্স ফর দ্য চিলড্রেন অফ গিভার্স’ নামে আরেকটি উদ্যোগের আওতায় শারজাহ পুলিশের কর্মীদের সন্তানরা গ্রীষ্মকালীন ছুটির সময়ে ড্রাইভিং প্রশিক্ষণে ৫০ শতাংশ ছাড় পাবেন। ব্রিগেডিয়ার আল কাই বলেন, এই উদ্যোগগুলো সরকারি ও শিক্ষাব্যবস্থার মধ্যে কার্যকর সহযোগিতার উদাহরণ এবং তা নিরাপদ ড্রাইভিংয়ের সংস্কৃতি গড়তেও সহায়ক হবে।

তিনি আরও বলেন, শিক্ষাক্ষেত্রে সাফল্য শুধু সার্টিফিকেটে সীমাবদ্ধ না থেকে বাস্তব জীবনের প্রয়োজনীয় সুযোগ তৈরিতে সহায়তা করতে পারে—এই উদ্যোগ তারই প্রমাণ।

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup