সর্বশেষ

‘ইরানকে পরমাণু অস্ত্র দিতে প্রস্তুত বিভিন্ন দেশ’

'various countries are ready to give nuclear weapons to iran'City ads Investment (1)

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর কয়েকটি দেশ তেহরানকে পরমাণু অস্ত্র সরবরাহে প্রস্তুত রয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

মেদভেদেভ বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ইসফাহান, নাটানজ ও ফোরদো পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে যে কৌশলগত লক্ষ্য অর্জনের চেষ্টা করেছে, বাস্তবে তা উল্টো ফল বয়ে এনেছে। তাঁর মতে, এই হামলার কারণে ইরানের পরমাণু কার্যক্রম আরও ত্বরান্বিত হয়েছে এবং দেশটি পরমাণু অস্ত্র তৈরির দিকে আরও একধাপ এগিয়ে গেছে।

তিনি আরও দাবি করেন, বর্তমানে বেশ কয়েকটি দেশ ইরানকে সরাসরি পারমাণবিক ওয়ারহেড সরবরাহের জন্য প্রস্তুত রয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের প্রেক্ষিতে ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক ঐক্য আরও সুদৃঢ় হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের এই হামলার কড়া সমালোচনা করেছে। বিবৃতিতে বলা হয়, একটি সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালানো আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন।

মন্ত্রণালয় আরও জানায়, এ ধরনের আগ্রাসী পদক্ষেপের অবসান প্রয়োজন এবং সংশ্লিষ্ট সব পক্ষকে রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার পথে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে। রাশিয়া মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় রাজনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup