সর্বশেষ

উত্তরসূরিদের নাম ঘোষণা করলেন খামেনি

Khamenei announces names of successorsProbashir city Popup 19 03

চলমান যুদ্ধাবস্থার মধ্যে সম্ভাব্য হত্যার হুমকি মাথায় রেখে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিজের উত্তরসূরি হিসেবে তিনজন জ্যেষ্ঠ ধর্মীয় নেতার নাম ঘোষণা করেছেন। ইসলামি প্রজাতন্ত্রের নেতৃত্ব কাঠামো টিকিয়ে রাখতে ও নিজ জীবনের নিরাপত্তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নিয়েছেন তিনি।

শনিবার (২১ জুন) নিউ ইয়র্ক টাইমসের বরাতে তুরস্কের সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সি জানিয়েছে, খামেনি বর্তমানে একটি নিরাপদ বাঙ্কারে অবস্থান করছেন এবং সেখান থেকে বিশ্বস্ত এক সহকারীর মাধ্যমে সামরিক কমান্ডারদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। নিরাপত্তার কারণে তার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টগুলোও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়, ৮৬ বছর বয়সী খামেনি আশঙ্কা করছেন ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্র তার ওপর সরাসরি হামলা চালাতে পারে। তবে ইরানি কর্মকর্তাদের মতে, খামেনি এ ধরনের ঘটনার পরিণতিকে ‘শহীদ হওয়া’ হিসেবে দেখেন এবং সে অনুযায়ী প্রস্তুতও রয়েছেন।

এই প্রেক্ষাপটে তিনি ইরানের ‘বিশেষজ্ঞ পরিষদ’কে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছেন, যাতে তার পছন্দের তালিকা থেকে একজনকে উত্তরসূরি হিসেবে মনোনীত করা যায়। যদিও তিনি যাদের নাম প্রস্তাব করেছেন, তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। তবে নিশ্চিত করা হয়েছে, তার ছেলে মোজতবা খামেনির নাম ওই তালিকায় নেই।

সাধারণত ইরানে নতুন সর্বোচ্চ নেতাকে মনোনয়নের প্রক্রিয়া সময়সাপেক্ষ হলেও যুদ্ধাবস্থায় খামেনি চান যেন এটি দ্রুত এবং কাঠামোবদ্ধভাবে সম্পন্ন হয়। সূত্র জানায়, আরও কোনো শীর্ষস্থানীয় নেতা হতাহত হলে সামরিক কমান্ড শৃঙ্খলার ভিত্তিতে নির্ধারিত ব্যক্তিরা দায়িত্ব নিতে প্রস্তুত রয়েছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03