সর্বশেষ

ইরানের হামলায় ইসরায়েলে একদিনে ১৩৭ জন আহত

137 injured in israel in one day in iranian attackCity ads Investment (1)

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে ইরান থেকে ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় ব্যাপক মিসাইল হামলা চালানো হয়েছে। তেহরান এই হামলায় অন্তত ৩০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে জানানো হয়েছে। বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরায়েলি স্থাপনায় আঘাত হানে, ফলে দেশজুড়ে জরুরি পরিস্থিতি সৃষ্টি হয়।

ইসরায়েলি স্বাস্থ্যসেবা সংস্থাগুলো জানায়, এসব হামলায় আহতদের সংখ্যা একদিনেই ১৩৭-এ পৌঁছেছে। ক্ষেপণাস্ত্র হামলার পরপরই সংশ্লিষ্ট এলাকা থেকে আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

তবে ইসরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা মেগান ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, তাদের হিসেবে এখন পর্যন্ত ইরানের হামলায় ৮৯ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক, যাদের মধ্যে কয়েকজন তেলআবিব ও উত্তরাঞ্চলের বাসিন্দা।

5413

চিকিৎসকদের বরাতে জানা গেছে, অধিকাংশ আহত ব্যক্তি বিস্ফোরণ ও ছিন্নবিচ্ছিন্ন ধাতব টুকরোর (শার্পনেল) আঘাতে জখম হয়েছেন। স্থানীয় হাসপাতালে জরুরি চিকিৎসা চালু করা হয়েছে এবং সেনাবাহিনীও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

ইরানের এ হামলা ইসরায়েল-ইরান চলমান উত্তেজনার নতুন মাত্রা হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের আক্রমণ আরও বড় পরিসরের সংঘাতের পূর্বাভাস হতে পারে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup