সর্বশেষ

এবার ইসরায়েলের হাসপাতালে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ThistimeiransmissileattackonanisraelihospitalCity ads Investment (1)

ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিরসেবার সরোকা মেডিকেল সেন্টারে। হামলায় হাসপাতালের ছাদের একটি অংশ ধসে পড়ে এবং ভবনের বাইরের কাচের দেয়াল চূর্ণবিচূর্ণ হয়ে যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং চিকিৎসাসেবা সাময়িকভাবে ব্যাহত হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর একজন কর্মকর্তা বিবিসিকে জানান, সরোকা মেডিকেল সেন্টার ছাড়াও আরও অন্তত তিনটি বেসামরিক স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত করেছে। হামলার পর হাসপাতাল ভবন থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়, যা আতঙ্ক ছড়ায় আশপাশের এলাকায়।

বৃহস্পতিবার ভোরে ইরান একযোগে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে জেরুজালেম, তেল আবিবসহ বিভিন্ন শহরে সাইরেন বেজে ওঠে এবং বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা অঞ্চল। হামলার তীব্রতায় বহু এলাকায় বিদ্যুৎ ও জরুরি সেবাও ব্যাহত হয়।

Yk3xplrteuflqdjhhymhdz84mc0q8itx

টাইমস অব ইসরায়েলের বরাত দিয়ে আলজাজিরা জানায়, সরোকা হাসপাতালের ছাদ ধসে পড়ার পাশাপাশি ভবনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আহতদের বিষয়ে বিস্তারিত তথ্য না জানানো হলেও, স্থানীয়দের ওই হাসপাতালে না যেতে অনুরোধ জানানো হয়েছে।

হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ইসরায়েলের উপপররাষ্ট্রমন্ত্রী শ্যারেন হাসকেল বলেন, “হাসপাতালের মতো একটি মানবিক স্থাপনায় হামলা ইচ্ছাকৃত অপরাধ।” একইসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী উরিয়েল বুসো একে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে উল্লেখ করে বলেন, “এই হামলার মাধ্যমে ইরান আন্তর্জাতিক আইনের সীমা লঙ্ঘন করেছে।”

ইসরায়েলের জরুরি সেবা সংস্থাগুলো জানায়, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে তাৎক্ষণিকভাবে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও ভবিষ্যৎ প্রতিরক্ষার বিষয়েও পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup