সর্বশেষ

ইরানে সব চিকিৎসক ও নার্সের ছুটি বাতিল

Iran cancels leave for all doctors and nursesWeb Popup (3)

ইরানে বর্তমানে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে দেশের সব চিকিৎসক ও নার্সদের ছুটি বাতিল করা হয়েছে। তাঁদের দ্রুত নিজ নিজ কর্মস্থলে ফিরে যেতে বলা হয়েছে বলে জানিয়েছেন দেশটির উপ-স্বাস্থ্যমন্ত্রী সৈয়দ সাজ্জাদ রাজাভি। মঙ্গলবার (১৭ জুন) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এই তথ্য জানান।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, উপ-স্বাস্থ্যমন্ত্রী রাজাভি জানান, দেশের সব চিকিৎসা কেন্দ্র এবং হাসপাতালগুলোতে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে স্বাস্থ্যকর্মীদের সেবা প্রদানের পাশাপাশি জনগণের মনোবল ও মানসিক স্থিতিশীলতা রক্ষায়ও বিশেষ দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।

উপ-স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, “স্বাস্থ্য মন্ত্রণালয় সব ধরনের সহায়তা ও প্রস্তুতির জন্য সর্বদা জনগণের পাশে রয়েছে।” তিনি জানান, দুর্ঘটনায় আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে বিশেষ নির্দেশনাসমূহ ইতোমধ্যে দেশের বিভিন্ন চিকিৎসাকেন্দ্র ও বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠানো হয়েছে।

চিকিৎসা সেবার এই জরুরি প্রস্তুতি ইঙ্গিত দিচ্ছে যে, ইরান সম্ভাব্য বড় আকারের সংকট বা সংঘাতের জন্য সতর্ক অবস্থানে রয়েছে। দেশটির স্বাস্থ্যব্যবস্থাকে সচল রাখতে এবং তাৎক্ষণিক সেবাদানের জন্য একটি সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে।

এ অবস্থায় দেশজুড়ে স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে বলে জানিয়েছে ইরানি স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে প্রস্তুত রয়েছে বলেও উল্লেখ করা হয়।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup