Long Popup (2)
সর্বশেষ

ইরানের হামলায় ইসরায়েলের মার্কিন দূতাবাস ক্ষতিগ্রস্ত

UsembassyinisraeldamagediniranianattackProbashircityWebPopupUpdate

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল আবিবে অবস্থিত মার্কিন দূতাবাস আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানান, দূতাবাস ভবনের পার্শ্ববর্তী এলাকায় ইরানি মিসাইল আঘাত হানে, এতে ভবনের কিছুটা ক্ষতি হলেও দূতাবাসের কোনও কর্মী আহত হননি।

সোমবার (১৬ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য প্রকাশ করে। হাকাবি আরও জানান, তেল আবিব ও জেরুজালেমে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কনস্যুলেট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে নিরাপত্তার স্বার্থে।

এর আগে, গত শুক্রবার ইসরায়েল একযোগে ইরানের বিভিন্ন স্থাপনায় বিমান, ড্রোন ও মিসাইল হামলা চালায়। ওই হামলায় ইরানের পারমাণবিক কেন্দ্র, তেল শোধনাগারসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এই হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ১২৮ জন, আহত হয়েছেন আরও প্রায় ৯০০ জন।

ইসরায়েলের ‘অপারেশন রাইজিং লায়ন’-এর পাল্টা জবাব হিসেবে গত দুদিন ধরে ইরানও টানা হামলা চালাচ্ছে। মিসাইল ও ড্রোন হামলায় ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্যবস্তু করা হচ্ছে। এসব হামলায় এখন পর্যন্ত ইসরায়েলে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে এবং আহত হয়েছেন প্রায় ২০০ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, চলমান এই পাল্টাপাল্টি হামলার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। আন্তর্জাতিক সম্প্রদায় দ্রুত শান্তিপূর্ণ সমাধান ও অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate