Long Popup (2)
সর্বশেষ

ফিলিস্তিন রাষ্ট্র গঠনে মুসলিম দেশগুলো ভূমি ছাড়তে পারে: মার্কিন রাষ্ট্রদূত হাকাবি

Muslim countries may give up land to create palestinian state us ambassador huckabeeCity

ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি মন্তব্য করেছেন, ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য মুসলিম দেশগুলো কিছু জমি ছেড়ে দিতে পারে। সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মুসলিম দেশগুলোর সম্মিলিত ভূখণ্ড ইসরায়েলের চেয়ে বহু গুণ বড়, তাই সেখানে ফিলিস্তিন রাষ্ট্র গঠন সম্ভব হতে পারে।

তিনি বলেন, “মুসলিম দেশগুলোর কাছে ইসরায়েলের তুলনায় ৬৪৪ গুণ বেশি জমি রয়েছে। যদি সত্যিই ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সদিচ্ছা থাকে, তবে কেউ না কেউ এমন প্রস্তাব আনতেই পারে।” তবে তার এই মন্তব্য আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, বিশেষ করে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানপন্থীদের মধ্যে।

হাকাবি আরও জানান, যুক্তরাষ্ট্র বর্তমানে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সক্রিয়ভাবে কাজ করছে না। তবে এ বক্তব্য তার ব্যক্তিগত মত, এমনটি উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, মধ্যপ্রাচ্য নীতির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেন প্রেসিডেন্ট।

ইসরায়েলি মন্ত্রীদের বিরুদ্ধে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড ও নরওয়ের আরোপিত নিষেধাজ্ঞা নিয়েও হাকাবি তীব্র সমালোচনা করেন। তিনি এই সিদ্ধান্তকে ‘চমকে দেওয়ার মতো’ বলে অভিহিত করে বলেন, “আমি এখনো বুঝতে পারিনি কেন একটি সার্বভৌম দেশের নির্বাচিত দুই মন্ত্রীর ওপর এমন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।”

এদিকে, ইসরায়েল ও ফিলিস্তিন সংঘাতে সহিংসতার মাত্রা দিন দিন বাড়ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান সংঘর্ষে ৫৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার অন্তত এক-চতুর্থাংশই শিশু বলে জাতিসংঘ ধারণা করছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate