সর্বশেষ

নতুন শ্রমবাজার খুলতে বাহরাইনের ক্রাউন প্রিন্সকে অনুরোধ রাষ্ট্রদূতের

Ambassador urges bahraini crown prince to open new labor marketCity ads Investment (1)

বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার সম্প্রতি বাহরাইনের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আল খালিফার সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। রোববার (১ জুন) স্থানীয় সময় এ বৈঠকটি অনুষ্ঠিত হয় বাহরাইনের রিফা প্রাসাদে।

মানামায় বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, সাক্ষাতের শুরুতেই ক্রাউন প্রিন্স রাষ্ট্রদূতকে আন্তরিক অভ্যর্থনা জানান এবং তাঁর কূটনৈতিক দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। একইসঙ্গে তিনি বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন, বিশেষ করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উত্তরণকে তিনি গুরুত্বসহকারে তুলে ধরেন।

সাক্ষাতে রাষ্ট্রদূত বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে নতুন শ্রমবাজারের সুযোগ উন্মোচন এবং ভিসা প্রাপ্তির প্রক্রিয়া সহজীকরণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বিশেষভাবে ফ্যামিলি ভিসা প্রদানের বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনার অনুরোধ জানান।

ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতের সুস্বাস্থ্য ও সফলতার কামনা করেন এবং দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার ও সমৃদ্ধ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

বৈঠকে রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান এ কে এম মহিউদ্দিন কায়েস। অন্যদিকে বাহরাইনের পক্ষে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিষয়ক মন্ত্রী হামাদ বিন ফয়সাল আল মালকি, ক্রাউন প্রিন্সের আদালতের প্রধান শেখ সালমান বিন আহমেদ আল খলিফা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হামাদ আল মাহমুদ।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup